আমি কিছু লোককে একত্রিত করলাম যাদের সাক্ষী হিসেবে বিশ্বাস করা যায়| (এরা হল ঊরিয় যাজক ও য়িবেরিখিয়ের পুত্র সখরিয়|) আমি ঐ কথা লেখার সময় এরা লক্ষ্য রাখল|
কিন্তু আমি, প্রভু অশূর রাজাকে আনব এবং তার সমস্ত ক্ষমতা তোমাদের বিরুদ্ধে প্রয়োগ করব| তারা ফরাৎ নদীর শক্তিশালী বন্যার জলের মতো আসবে| জল ফুলে ফেঁপে যেমন নদীর দুকূল ছাপিয়ে তেড়ে আসে সে ভাবে তারা আসবে|
এই জল ঐ নদী উপচে যিহূদা দেশকে প্লাবিত করবে| এই জলে যিহূদা আকণ্ঠ নিমজ্জিত হবে এবং প্রায় গোটা দেশ ভেসে যাবে| “হে ইম্মানূযেল তোমার গোটা দেশকে গ্রাস না করা পর্যন্ত, এই বন্যা তার তাণ্ডব চালিয়ে যাবে|”
তোমরা যুদ্ধের পরিকল্পনা তৈরী কর! তোমাদের পরিকল্পনা পর্যুদস্ত হবে| তোমাদের সেনাবাহিনীকে আদেশ দাও! কিন্তু তোমাদের আদেশ নিস্ফল হবে| কেননা ঈশ্বর আমাদের সঙ্গে আছেন|
যদি তোমরা প্রভুকে সম্মান কর, তাঁকে পবিত্র বলে মান্য কর, তাহলেই তিনি তোমাদের পক্ষে এক নিরাপদ আশ্রয় হবেন| কিন্তু তোমরা তাঁকে সম্মান কর না| তাই ঈশ্বর একটা পাথরের মতো হবেন এবং তোমরা সেই পাথরের ওপর আছড়ে পড়বে| ইস্রায়েলের দুটি পরিবার এই পাথরের ওপর হোঁচট খাবে এবং তারা আঘাত পাবে| জেরুশালেমের সমস্ত লোককে আটক করতে প্রভু একটা ফাঁদ স্বরূপ হবেন|
যিশাইয় বললেন: “একটা চুক্তি কর এবং তাতে সীলমোহর দিয়ে রাখো| ভবিষ্যতের জন্য আমার শিক্ষামালাকে সঞ্চয় করে রাখো| আমার অনুগামীদের সামনে এই কাজটি কর| চুক্তিটি হল:
এবং তারা যদি তোমাকে বলে, “মাধ্যমদের, জ্যোতিষীদের, গণত্কার এবং বাজীকরদের প্রশ্ন কর, লোকদের কি তাদের (নিজেদের) ঈশ্বরকে খোঁজা উচিৎ নয়? মৃতদের কাছে কি তারা জীবিতদের সম্পর্কে প্রশ্ন করবে?”
শিক্ষামালা এবং চুক্তি তোমাদের মেনে চলা উচিৎ| তোমরা এই আদেশগুলো না মানলে তোমাদের হয়তো ভুল আদেশ অনুসরণ করতে হবে| গুণীন এবং গণত্কারদের কাছ থেকে যে আদেশ উপদেশ আসে সেগুলো ভুল| এর কোন মূল্য নেই| এই আদেশ মেনে চললে তোমাদের কিছু লাভ হবে না|
তোমরা যদি ভুল, মিথ্যা আদেশ মেনে চল তাহলে দেশে বিপদ এবং দুর্ভির্ক্ষ দেখা দেবে| ক্ষুধার্ত লোক রুদ্ধ হয়ে তাদের রাজা ও তাঁর দেবতাদের শাপ দেবে| তারপর তারা সাহায্যের জন্য ঈশ্বরের খোঁজ করবে|