বাংলা বাইবেল (BSI)
|
| 1 |
| কিন্তু যে [দেশ] পূর্ব্বে যাতনাগ্রস্ত ছিল, তাহার তিমির আর থাকিবে না; তিনি পূর্ব্বকালে সবূলূন দেশ ও নপ্তালি দেশকে তুচ্ছাস্পদ করিয়াছিলেন, কিন্তু উত্তরকালে সমুদ্রের নিকটবর্ত্তী সেই পথ, যর্দ্দনের তীরস্থ প্রদেশ, জাতিগণের গালীলকে, গৌরবান্বিত করিয়াছেন। |
| 2 |
| যে জাতি অন্ধকারে ভ্রমণ করিত, তাহারা মহা-আলোক দেখিতে পাইয়াছে; যাহারা মৃত্যুচ্ছায়ার দেশে বাস করিত, তাহাদের উপরে আলোক উদিত হইয়াছে। |
| 3 |
| তুমি সেই জাতির বৃদ্ধি করিয়াছ, তাহাদের আনন্দ বাড়াইয়াছ; তাহারা তোমার সাক্ষাতে শস্যচ্ছেদন সময়ের ন্যায় আহ্লাদ করে, যেমন লুট বিভাগ করিবার সময়ে লোকেরা উল্লাসিত হয়। |
| 4 |
| কারণ তুমি তাহার ভারের যোঁয়ালি, তাহার স্কন্ধের বাঁক, তাহার উপদ্রবকারীর দণ্ড ভাঙ্গিয়া ফেলিয়াছ, যেমন মিদিয়নের দিনে করিয়াছিলে। |
| 5 |
| বস্তুতঃ তুমুল যুদ্ধে সজ্জিত ব্যক্তির সমস্ত সজ্জা ও রক্তে লুণ্ঠিত বস্ত্র সকল জ্বলনীয় দ্রব্য হইবে, অগ্নির ভক্ষ্যস্বরূপ হইবে। |
| 6 |
| কারণ একটী বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটী পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে; আর তাঁহারই স্কন্ধের উপরে কর্ত্তৃত্বভার থাকিবে, এবং তাঁহার নাম হইবে—‘আশ্চর্য্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ’। |
| 7 |
| দায়ূদের সিংহাসন ও তাঁহার রাজ্যের উপরে কর্ত্তৃত্ববৃদ্ধির ও শান্তির সীমা থাকিবে না, যেন তাহা সুস্থির ও সুদৃঢ় করা হয়, ন্যায়বিচারে ও ধার্ম্মিকতা সহকারে, এখন অবধি অনন্তকাল পর্য্যন্ত। বাহিনীগণের সদাপ্রভুর উদ্যোগ ইহা সম্পন্ন করিবে। |
| 8 |
| প্রভু যাকোবের কাছে এক বচন প্রেরণ করিয়াছেন, তাহা ইস্রায়েলের উপরে পতিত হইয়াছে। |
| 9 |
| আর [দেশের] সমস্ত লোক, ইফ্রয়িম ও শমরিয়ার নিবাসিগণ, তাহা জানিতে পাইবে; তাহারা দর্পে ও চিত্তের গর্ব্বে বলিতেছে, |
| 10 |
| ইষ্টক পতিত হইয়াছে বটে, কিন্তু আমরা তক্ষিত প্রস্তরে গাঁথিব; সুকমোর কাষ্ঠ সকল কাটা গিয়াছে বটে, কিন্তু আমরা তাহার পরিবর্ত্তে এরস কাষ্ঠ দিব। |
| 11 |
| অতএব সদাপ্রভু রৎসীনের বিপক্ষদলকে তাহার বিরুদ্ধে উচ্চে স্থাপন করিবেন, ও তাহার শত্রুদিগকে উত্তেজিত করিবেন; |
| 12 |
| অরাম সম্মুখে ও পলেষ্টীয়েরা পশ্চাতে; তাহারা হা করিয়া ইস্রায়েলকে গ্রাস করিবে এই সকলেতেও তাঁহার ক্রোধ নিবৃত্ত হয় নাই, কিন্তু তাঁহার হস্ত এখনও বিস্তারিত রহিয়াছে। |
| 13 |
| তথাপি যিনি লোকদিগকে প্রহার করিয়াছেন, তাঁহার কাছে তাহারা ফিরে নাই, বাহিনীগণের সদাপ্রভুর অন্বেষণ করে নাই। |
| 14 |
| এইজন্য সদাপ্রভু ইস্রায়েলের মস্তক ও পুচ্ছ, বাগুড়া ও খাগড়া এক দিনেই কাটিয়া ফেলিবেন। |
| 15 |
| প্রাচীন ও সম্মানিত লোক সেই মস্তক, এবং মিথ্যাশিক্ষা-দায়ী ভাববাদী সেই পুচ্ছ। |
| 16 |
| কারণ এই জাতির পথদর্শকেরাই ইহাদিগকে ঘুরাইয়া লইয়া বেড়ায় এবং যাহারা তাহাদের দ্বারা চালিত হয়, তাহারা সংহারিত হইতেছে। |
| 17 |
| এইজন্য প্রভু তাহাদের যুবকগণে আনন্দ করিবেন না, এবং তাহাদের পিতৃহীনদিগকে ও বিধবাদিগকে অনুকম্পা করিবেন না; কেননা তাহারা সকলে পামর ও দুরাচার, এবং প্রত্যেক মুখ মূঢ়তাভাষী। এই সকলেতেও তাঁহার ক্রোধ নিবৃত্ত হয় নাই, কিন্তু তাঁহার হস্ত এখনও বিস্তারিত রহিয়াছে। |
| 18 |
| বাস্তবিক দুষ্টতা অগ্নিবৎ জ্বলে, তাহা শ্যাকুল ও কন্টকবন গ্রাস করে; নিবিড় বনে জ্বলিয়া উঠে, তাহা ঘূর্ণ্যমান ঘন ধূমস্তম্ভ হইয়া উঠে। |
| 19 |
| বাহিনীগণের সদাপ্রভুর ক্রোধে দেশ দগ্ধ, এবং লোকেরা যেন অগ্নির ভক্ষ্য হইয়াছে; কেহ আপন ভ্রাতার প্রতি মমতা করে না। |
| 20 |
| কেহ দক্ষিণ হস্তের দিকে টানিয়া লয়, তথাপি ক্ষুধিত থাকে; আবার কেহ বাম হস্তের দিকে গ্রাস করে, কিন্তু তৃপ্ত হয় না; প্রতিজন আপন আপন বাহুর মাংস ভোজন করে; |
| 21 |
| মনঃশি ইফ্রয়িমকে ও ইফ্রয়িম মনঃশিকে, এবং উভয়ে একসঙ্গে যিহূদাকে আক্রমণ করে; এই সকলেতেও তাঁহার ক্রোধ নিবৃত্ত হয় নাই, কিন্তু তাঁহার হস্ত এখনও বিস্তারিত রহিয়াছে। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibsi/isaiah/009.mp3
66
9