Kitabul Mukkadas
|
| 1 |
| ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার যিহোয়াকীমের ছেলে এহুদার বাদশাহ্ যিহোয়াখীন ও এহুদার রাজকর্মচারী, কারিগর ও কর্মকারদের জেরুজালেম থেকে ব্যাবিলনে বন্দী করে নিয়ে যাবার পরে মাবুদ আমাকে তাঁর ঘরের সামনে রাখা দুই টুকরি ডুমুর ফল দেখালেন। |
| 2 |
| একটা টুকরিতে ছিল প্রথমে পাকা ডুমুরের মত খুব ভাল ডুমুর, আর অন্যটাতে ছিল খুব খারাপ ডুমুর, এত খারাপ যে, খাওয়া যায় না। |
| 3 |
| মাবুদ আমাকে জিজ্ঞাসা করলেন, “ইয়ারমিয়া, তুমি কি দেখতে পাচ্ছ?” জবাবে আমি বললাম, “ডুমুর; ভালগুলো খুবই ভাল, কিন্তু খারাপগুলো এত খারাপ যে, সেগুলো খাওয়া যায় না।” |
| 4 |
| পরে মাবুদ আমাকে বললেন, |
| 5 |
| “আমি ইসরাইলের মাবুদ আল্লাহ্ বলছি, এহুদা থেকে যে বন্দীদের আমি এখান থেকে ব্যাবিলনীয়দের দেশে পাঠিয়েছি তাদের আমি এই ভাল ডুমুরের মতই মনে করব। |
| 6 |
| আমি তাদের উন্নতির জন্য তাদের উপর নজর রাখব এবং এই দেশে তাদের ফিরিয়ে আনব। আমি তাদের গড়ে তুলব, ভেংগে ফেলব না; আমি তাদের লাগিয়ে দেব, তুলে ফেলব না। |
| 7 |
| আমিই যে মাবুদ তা জানবার দিল আমি তাদের দেব। তারা আমার বান্দা হবে আর আমি তাদের আল্লাহ্ হব, কারণ সমস্ত দিল দিয়েই তারা আমার কাছে ফিরে আসবে। |
| 8 |
| “কিন্তু এই খারাপ ডুমুর, যা এত খারাপ যে, খাওয়া যায় না, সেগুলোর মত করে আমি এহুদার বাদশাহ্ সিদিকিয়, তার রাজকর্মচারী ও জেরুজালেমের যে লোকেরা দেশে রয়ে গেছে কিংবা মিসরে বাস করছে তাদের সংগে খারাপ ব্যবহার করব। |
| 9 |
| আমি তাদের যেখানেই দূর করে দিই না কেন সেখানে আমি তাদের করে তুলব ভয়ের পাত্র, দুনিয়ার সমস্ত জাতির বিরক্তির কারণ, একটা টিট্কারির পাত্র, একটা চল্তি কথা ও একটা ঠাট্টার পাত্র। লোকে তাদের নাম নিয়ে বদদোয়া দেবে। |
| 10 |
| আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছি সেই দেশে যে পর্যন্ত না তারা একেবারে ধ্বংস হয়ে যায় সেই পর্যন্ত আমি তাদের মধ্যে যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারী পাঠাব।” |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalimbcl/jeremiah/024.mp3
52
24