পবিএ বাইবেল
|
| 1 |
| ব্যাবিলনের রাজা নেবুকাডনেজার ও সর্বজাতির প্রজাদের সৈন্য সামন্ত নিয়ে গঠিত তার সৈন্যবাহিনী যখন জেরুশালেম ও তার সন্নিহিত শহরগুলি আক্রমণ করে, সেই সময় প্রভু পরমেশ্বরের বার্তা এল আমার কাছে। |
| 2 |
| প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, যিহুদীয়ার রাজা সিদিকিয়ের কাছে গিয়ে আমাকে বলতে বললেন, আমি, প্রভু পরমেশ্বর এই নগরীকে ব্যাবিলনের রাজা নেবুকাডনেজারের হাতে তুলে দেব। সে এই নগরী পুড়িয়ে দেবে। |
| 3 |
| তুমি পালিয়ে বাঁচতে পারবে না। তুমি বন্দী হলে তার হাতে তুলে দেওয়া হবে তোমাকে। তাকে তুমি সামনাসামনি দেখবে এবং মুখোমুখি দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলবে। তারপর তুমি যাবে ব্যাবিলনে। |
| 4 |
| সিদিকিয়, তোমার সম্বন্ধে আমি যা বলি, শোন। যুদ্ধে তুমি নিহত হবে না। |
| 5 |
| শান্তিতেই তোমার মৃত্যু হবে। তোমার আগে যারা রাজা ছিল, তোমার সেই পূর্বপুরুষদের সমাধি দেবার সময় লোকে যেমন ধূপ জ্বেলেছিল, ঠিক তেমন ভাবেই তোমার জন্যেও লোকে ধূপ জ্বালাবে। তারা তোমার জন্য শোক ও বিলাপ করবে। তারা বলবে, ‘আমাদের রাজা মারা গেছেন’। আমি প্রভু পরমেশ্বর এ কথা বললাম। |
| 6 |
| তখন আমি জেরুশালেমে রাজা সিদিকিয়ের কাছে এই বার্তা পৌঁছে দিলাম। |
| 7 |
| ওদিকে তখন ব্যাবিলনের রাজার সৈন্যবাহিনী নগরী আক্রমণ করেছে। যিহুদীয়ার দুর্গশহর-গুলির মধ্যে এ দুটি শহরই আবশিষ্ট ছিল। |
| 8 |
| রাজা সিদিকিয় ও জেরুশালেমের লোকেরা তাদের হিব্রু ক্রীতদাসদের নর-নারী নির্বিশেষে সকলকে মুক্তি দেবেন, যাতে কারও অধীনে তার কোনও স্বজাতির মানুষ ক্রীতদাসরূপে না থাকে। |
| 9 |
| 10 |
| সমস্ত প্রজা ও তাদের নেতৃবৃন্দ তাদের ক্রীতদাসদের মুক্তি দিতে এবং ভবিষ্যতে কোনদিন তাদের আবার ক্রীতদাস না করার চুক্তিতে রাজী হল। তারা তাদের মুক্তি দান করল। |
| 11 |
| কিন্তু পরে তারা পরিবর্তন করল তাদের সেই সিদ্ধান্ত এবং তাদের ফিরিয়ে এনে জোর করে ক্রীতদাস করল। |
| 12 |
| তখন প্রভু পরমেশ্বর, |
| 13 |
| ইসরায়েলের ঈশ্বর আমাকে প্রজাদের বলতে বললেন, তোমাদের পিতৃপুরুষদের যখন আমি মিশর দেশ থেকে উদ্ধার করে এনে ক্রীতদাসত্ব থেকে মুক্তি দিয়েছিলাম, সেই সময় তাদের সঙ্গে একটি সন্ধিচুক্তি করেছিলাম। আমি তাদের বলেছিলাম, |
| 14 |
| প্রতি সপ্তম বৎসরে তাদের হিব্রু ক্রীতদাসদের মুক্তি দান করতে হবে, যে ক্রীতদাসেরা ছয় বৎসর ধরে তাদের সেবা করছে। কিন্তু তোমার পূর্বপুরুষেরা আমার কথা শোনে নি, শোনার প্রয়োজনও মনে করেনি। |
| 15 |
| মাত্র কয়েকদিন আগে তোমরা মন পরিবর্তন করেছিলে এবং আমার প্রীতিজনক কাজ করেছিলে। তোমরা সকলে তোমাদের স্বজাতি ইসরায়েলীদের মুক্তি দিয়েছিলে এবং আমি যে স্থানে পূজিত হই, আমার সেই মন্দিরে আমার সম্মুখে তোমরা সন্ধিচুক্তি করেছিলে। |
| 16 |
| কিন্তু তারপর তোমরা মত পরিবর্তন করলে, অসম্মান করলে আমার। তোমরা সকলে যাদের মুক্তি দিয়েছিলে, আবার ফিরিয়ে আনলে তাদের এবং বাধ্য করলে দাসত্ব করতে। |
| 17 |
| তাই এখন, আমি প্রভু পরমেশ্বর বলছি, তোমরা আমার অবাধ্য হয়েছ, তোমাদের স্বজাতি ইসরায়েলী ক্রীতদাসদের মুক্তি দাওনি। বেশ, আমিও তোমাদের এমন স্বাধীনতা দেব, যে স্বাধীনতা হবে যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারীতে মরবার স্বাধীনতা। পৃথিবীর প্রত্যেকটি জাতিকে তোমাদের ভয়াবহ দুর্দশা দেখিয়ে কাঁপিয়ে তুলব। |
| 18 |
| যিহুদীয়া ও জেরুশালেমের রাজকর্মচারীবৃন্দ, প্রাসাদের কর্মচারী, পুরোহিতবর্গ ও সমস্ত নেতাদের নিয়ে আমার সঙ্গে সন্ধিচুক্তি করেছিল। একটি বৃষ দুই খণ্ড করে তার মধ্যে দিয়ে হেঁটে পার হওয়ার অনুষ্ঠান দিয়ে এই চুক্তি স্থাপিত হয়। কিন্তু তারা সে চুক্তি ভঙ্গ করেছে, রক্ষা করেনি তার শর্ত। সুতরাং তারা ঐ বৃষকে যেমনটি করেছিল, আমিও তাদের প্রতি তেমনই করব। |
| 19 |
| 20 |
| আমি তাদের তুলে দেব শত্রুদের হাতে, যারা তাদের হত্যা করতে চায়। তাদের মৃতদেহ ছিঁড়ে খাবে বন্যপশু ও পাখিরা। |
| 21 |
| আমি যিহুদীয়ার রাজা সিদিকিয় ও তার পারিষদবর্গকেও তাদের হাতে তুলে দেব, যারা তাদের হত্যা করতে উন্মুখ ব্যাবিলনের সৈন্যবাহিনীর হাতে আমি তাদের তুলে দেব, যারা অবরোধ তুলে নিয়েছে। |
| 22 |
| আমি আদেশ দেব, তারা আবার ফিরে আসবে এই নগরীতে। তারা নগরী আক্রমণ করে অধিকার করবে এবং পুড়িয়ে দেবে সব। আমি যিহুদীয়া নগর-জনপদকে পরিত্যক্ত জনহীন মরুভূমি করে দেব। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/jeremiah/034.mp3
52
34