জেরুজালেম এইভাবে দখল করা হয়েছিল। এহুদার বাদশাহ্ সিদিকিয়ের রাজত্বের নবম বছরের দশম মাসে ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার তাঁর সমস্ত সৈন্যদল নিয়ে জেরুজালেমের বিরুদ্ধে এসে শহরটা ঘেরাও করে রাখলেন।
তখন ব্যাবিলনের বাদশাহ্র সব রাজকর্মচারীরা, অর্থাৎ নের্গল-শরেৎসর, সমগরনবো, শর্সখীম নামে একজন প্রধান কর্মচারী, নের্গল-শরেৎসর নামে উঁচু পদের একজন রাজকর্মচারী এবং ব্যাবিলনের বাদশাহ্র অন্যান্য সব কর্মচারীরা এসে মাঝ-দরজায় বসলেন।
এহুদার বাদশাহ্ সিদিকিয় ও তাঁর সমস্ত সৈন্য তাঁদের দেখে পালিয়ে গেলেন; তাঁরা রাতের বেলায় বাদশাহ্র বাগানের পথ ধরে দুই দেয়ালের দরজা দিয়ে শহর ত্যাগ করে আরবার দিকে গেলেন।
কিন্তু ব্যাবিলনীয় সৈন্যেরা তাঁদের পিছনে তাড়া করে জেরিকোর সমভূমিতে সিদিকিয়কে ধরে ফেলল। তারা তাঁকে ধরে হামা দেশের রিব্লাতে ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসারের কাছে নিয়ে গেল। বখতে-নাসার তাঁর শাস্তির হুকুম দিলেন।
সেই সময় যারা শহরে থেকে গিয়েছিল, যারা ব্যাবিলনের পক্ষে গিয়েছিল এবং দেশের বাকী লোকদের ব্যাবিলনের বাদশাহ্র রক্ষীদলের সেনাপতি নবূষরদন বন্দী করে ব্যাবিলনে নিয়ে গেলেন।
কাজেই রক্ষীদলের সেনাপতি নবূষরদন, নবূশস্বন নামে একজন প্রধান কর্মচারী, নের্গল-শরেৎসর নামে একজন উঁচু পদের কর্মচারী ও ব্যাবিলনের বাদশাহ্র অন্য সব উঁচু পদের কর্মচারীরা লোক পাঠিয়ে পাহারাদারদের উঠান থেকে ইয়ারমিয়াকে বের করে আনলেন। ইয়ারমিয়াকে তাঁর বাড়ীতে নিয়ে যাবার জন্য তাঁরা অহীকামের ছেলে গদলিয়ের হাতে দিলেন; অহীকাম ছিল শাফনের ছেলে। ইয়ারমিয়া তাঁর নিজের লোকদের মধ্যেই রইলেন।
“ইথিওপীয় এবদ-মেলকের কাছে গিয়ে বল যে, ইসরাইলের মাবুদ আল্লাহ্ রাব্বুল আলামীন বলেছেন, ‘উপকার দিয়ে নয় বরং অপকারের মধ্য দিয়ে আমি এই শহরের বিরুদ্ধে আমার কালাম সফল করতে যাচ্ছি। সেই সময় তোমার চোখের সামনেই তা পূর্ণ হবে,