বাংলা বাইবেল 2006
|
| 1 |
| যোশিয়ের পুত্র যিহোয়াকীম তখন যিহূদার রাজা| যিহোয়াকীমের রাজত্বকালের চার বছরের মাথায় ভাববাদী যিরমিয় নেরিযের পুত্র বারূককে এই বার্তাগুলি বলেছিল| বারূক একটি খাতায় সেগুলি লিখেছিল| যিরমিয় বারূককে বলেছিল, |
| 2 |
| “এই হল প্রভু ইস্রায়েলের ঈশ্বর, তোমাদের সম্বন্ধে বলেছেন| |
| 3 |
| ‘বারূক তুমি বলেছিলে: “সেটা আমার জন্য খুব খারাপ| প্রভু আমার যন্ত্রণায় দুঃখ যোগ করছেন| আমি আমার যন্ত্রণার দরুন ক্লান্ত এবং বিশ্রাম পাচ্ছি না|” |
| 4 |
| প্রভু বলেছিলেন, “যিরমিয়, বারূককে একথা জানিয়ে দাও: ‘প্রভু যা বললেন তা হল, আমি যা বপন করেছি তা আমিই আবার উপড়ে ফেলব| আমি যা সৃষ্টি করেছি আমিই আবার তা নষ্ট করে ফেলব| যিহূদার সর্বত্র এই ঘটনা ঘটাবো| |
| 5 |
| বারূক, তুমি তোমার নিজের জন্য বিরাট একটা কিছুর খোঁজ করছ| কিন্তু এমন বিরাট জিনিষ খুঁজো না| কারণ আমি সমস্ত লোকের ওপর মারাত্মক ঘটনা ঘটাবো|’ কিন্তু তোমাকে আমি জীবিত ছেড়ে দেব, তুমি যেখানে খুশী পালিয়ে যেতে পারো|’” প্রভু এই কথাগুলি বলেছেন| |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalierv/jeremiah/045.mp3
52
45