Pobitro Baibel
|
| 1 |
| সদাপ্রভু আমাকে বললেন, “তুমি ইস্রায়েলের শাসনকর্তাদের জন্য বিলাপ করে বল, |
| 2 |
| ‘সিংহদের মধ্যে তোমার মা ছিল সেরা সিংহী। সে যুব সিংহদের মধ্যে শুয়ে থাকত; তার বাচ্চাদের সে লালন-পালন করত। |
| 3 |
| তার একটা বাচ্চা বড় হয়ে শক্তিশালী সিংহ হয়ে উঠল। সে পশু শিকার করতে শিখল আর মানুষ খেতে লাগল। |
| 4 |
| জাতিরা তার বিষয় শুনতে পেল; সে তাদের গর্তে ধরা পড়ল। তারা তার নাকে কড়া লাগিয়ে মিসর দেশে নিয়ে গেল। |
| 5 |
| “‘সেই সিংহী দেখল তার আশা পূর্ণ হল না; সে যা চাইছিল তা হল না; তখন সে তার আর একটা বাচ্চা নিয়ে তাকে শক্তিশালী করে তুলল। |
| 6 |
| সেই বাচ্চা সিংহদের মধ্যে ঘোরাঘুরি করে একটা শক্তিশালী সিংহ হয়ে উঠল। সে পশু শিকার করতে শিখল আর মানুষ খেতে লাগল। |
| 7 |
| সে তাদের দুর্গগুলো ভাঙ্গল আর শহর সব ধ্বংস করে ফেলল। তার গর্জনে দেশের সকলেই ভয় পেল। |
| 8 |
| তখন তার চারপাশের জাতিরা তার বিরুদ্ধে আসল। তারা তার জন্য তাদের জাল পাতল, আর সে তাদের গর্তে ধরা পড়ল। |
| 9 |
| নাকে কড়া লাগিয়ে তারা তাকে খাঁচায় রাখল আর বাবিলের রাজার কাছে নিয়ে গেল। তারা তাকে দুর্গে বন্ধ করে রাখল; ইস্রায়েলের পাহাড়ে পাহাড়ে তার গর্জন আর শোনা গেল না। |
| 10 |
| “‘তোমার মা জলের ধারে লাগানো একটা আংগুর গাছের মত; প্রচুর জল পাবার দরুন তা ছিল ফল ও ডালপালায় ভরা। |
| 11 |
| তার ডালগুলো ছিল শক্ত, শাসনকর্তার রাজদণ্ড হওয়ার উপযুক্ত। সেই গাছটা উঁচু হয়ে যেন মেঘ ছুঁলো; সেইজন্য তার পাতা-ভরা ডালপালা সহজে নজরে পড়ল। |
| 12 |
| কিন্তু সদাপ্রভু তাঁর ক্রোধে সেটা উপ্ড়ে মাটিতে ফেলে দিলেন। পূবের বাতাসে সেটা কুঁকড়ে গেল, তার ফল ঝরে পড়ল; তার শক্ত ডালগুলো ভেংগে শুকিয়ে গেল, আর আগুন তা পুড়িয়ে ফেলল। |
| 13 |
| এখন সেটাকে মরুভূমিতে, শুকনা, জলহীন দেশে লাগানো হয়েছে। |
| 14 |
| তার গুঁড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ল; তার ডাল ও ফল পুড়ে গেল। শাসনকর্তার রাজদণ্ড হবার উপযুক্ত কোন শক্ত ডালই তাতে রইল না।’ “এটা একটা বিলাপ; দুঃখের গান হিসাবে এটা ব্যবহার করা হবে।” |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalisbcl/ezekiel/019.mp3
48
19