×

পবিএ বাইবেল

ইহিস্কেল ২

1
ঈশ্বরের এই বিভূতিদর্শন আমি সসম্ভ্রমে সাষ্টাঙ্গে প্রণত হলাম। শুনলাম গুরুগম্ভীর কন্ঠস্বর: মর্ত্যমানব, উঠে দাঁড়াও। মন দিয়ে আমার কথা শোন।
2
এ কথা শুনতে শুনতে আমার অন্তরে ঈশ্বরের আত্মা সঞ্চারিত হলেন এবং আমাকে দাঁড় করিয়ে দিলেন। শুনলাম:
3
হে মর্ত্য মানব ইসরায়েলীদের কাছে তোমায় আমি পাঠাচ্ছি, তুমি যাও। তারা বিদ্রোহী, তাদের পিতৃপুরুষদের মত আজও তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করে চলেছে।
4
তারা একগুঁয়ে, জেদী। আমাকে মানে না। তুমি গিয়ে তাদের বল, যে প্রভু পরমেশ্বর এই কথা বলেন’–—
5
তাহলে তারা শুনুক বা না শুনুক, জানবে যে তাদের মাঝখানে একজন স্রষ্টা নবী উপস্থিত।
6
তুমি তাদের ভয় পেয়ো না, তাদের কথায় বিচলিত হয়ো না। তারা তোমার কথা শুনবে না, তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে। বিষাক্ত পরিস্থিতির মধ্যে তোমায় পড়তে হবে, দারুণ সঙ্কট তোমায় ঘিরে ধরবে—তবুও ভয় পেয়ো না।
7
তারা শুনুক আর না শুনুক, আমি তোমায় যা বলতে বলেছি, তুমি তাদের তাই-ই বলো। মনে রেখো, ওরা চির বিদ্রোহী।
8
শোন মর্ত্যমানব, যা বলি শোন। ওদের মত বিদ্রোহী হয়ো না। এবার হাঁ কর, যা দিচ্ছি, খেয়ে নাও।
9
দেখলাম, একখানি হাত আমার দিকে এগিয়ে এল। সেই হাতে একটি গুটানো পুঁথি।
10
সেই হাত আমার সামনে পুঁথিখানি মেলে ধরল। দেখলাম, পুঁথিখানির দুপিঠেই লেখা। সেখানে লেখা আছে হাহাকার ও বিলাপের কথা, শোক ও আর্তনাদের কথা।
Bengali CL BSI 2016
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L. 2016 by The Bible Society of India Used by permission. worldwide
:
নোট সংরক্ষণ করুন