পবিএ বাইবেল
|
| 1 |
| আমাদের নির্বাসনের দ্বাদশ বৎসরের দ্বাদশ মাসের প্রথম দিনে প্রভু পরমেশ্বর আমাকে বললেনঃ |
| 2 |
| হে মর্ত্যমানব, মিশররাজকে সতর্ক করে দাও। তার কাছে পৌঁছে দাও আমার এই বার্তা: জাতিবৃন্দের মাঝে তুমি সিংহের মত আচরণ করে থাক কিন্তু আসলে তুমি একটা কুমীর। নদীর জলে আস্ফালন করে বেড়াও। পা দিয়ে জল ঘোলা করে দাও, দূষিত করে দাও নদী। |
| 3 |
| যখন বহুজাতি একত্র হবে, তখন আমি তোমাকে জাল ফেলে ধরব এবং টেনে আনব নদীর তীরে। |
| 4 |
| আমি তোমাকে রুক্ষমাটিতে আছড়ে ফেলব এবং সমস্ত পক্ষীকুল ও পৃথিবীর সমস্ত জীবজন্তুর আহার্যে আমি তোমায় পরিণত করব। |
| 5 |
| তোমার গলিত শবে আমি পূর্ণ করব পর্বত-উপত্যকা। |
| 6 |
| যতক্ষণ না পর্বত ও নদী রক্তে পরিপূর্ণ হয় ততক্ষণ আমি প্রবাহিত করাব তোমার রক্তধারা। |
| 7 |
| তোমাকে যখন আমি ধ্বংস করব তখন আকাশ ঢেকে দেব, মুছে দেব নক্ষত্ররাজি। মেঘের আড়ালে সূর্য মুখ লুকাবে, চাঁদ আর আলো দেবে না। |
| 8 |
| আকাশের সব আলো আমি নিভিয়ে দেব, তোমার পৃথিবী ভরে দেব গাঢ় অন্ধকারে। আমি সর্বাধিপতি প্রভু এই কথা বলছি। |
| 9 |
| যখন আমি তোমার এই বিনাশের সংবাদ ছড়িয়ে দেব দেশে দেশে, নানা জাতির মাঝে যাদের নামও তুমি কখনও শোন নি, তারা ভয়ে বিহ্বল হয়ে পড়বে। |
| 10 |
| আমি তোমার এমন দশা করব যা দেখে বহু জাতি স্তম্ভিত, হতচকিত হয়ে পড়বে। যখন আমি আমার অসি চালনা করবো তখন রাজন্যবর্গ ভয়ে শিউরে উঠবে। তোমার পতনের দিনে তারা প্রাণভয়ে কাঁপবে। |
| 11 |
| সর্বাধিপতি প্রভু মিশররাজকে বলেছেন, ব্যাবিলন রাজের তরবারির মুখে তোমায় পড়তে হবে। |
| 12 |
| নির্মম জাতির সেনাবাহিনীর হাতে আমি তোমাদের মৃত্যু ঘটাব। তোমার প্রজাবর্গ ও যা কিছু তোমার গর্বের বস্তু, সবই ধ্বংস হবে। |
| 13 |
| জলাশয়ের ধারে থাকলেও আমি তোমার পশুপাল সংহার করব। কোন মানুষ বা পশুর পদচালনায় সে জল আর কর্দমাক্ত হবে না। |
| 14 |
| আমি শান্ত করে দেব, নির্মল করে দেব তোমার সমস্ত জলাশয়ের জল, ধীরে বয়ে চলবে তোমার নদী-নির্ঝর। |
| 15 |
| যখন আমি মিশরকে পরিণত করব ধ্বংসস্তূপে, ধ্বংস করব সেখানকার অধিবাসীদের, তখন তারা জানবে, আমিই প্রভু পরমেশ্বর। |
| 16 |
| এই শোকগাথা যুগে যুগে সাবধানবাণীরূপে গাওয়া হবে। মিশর এবং মিশরবাসীর জন্য সকল জাতির রমণী এই শোকগাথা গাইবে। আমি সর্বাধিপতি প্রভু এই কথা বললাম। |
| 17 |
| আমাদের নির্বাসনের দ্বাদশ বৎসরের প্রথম মাসের পঞ্চদশ দিনে প্রভু পরমেশ্বর বললেন, |
| 18 |
| হে মর্ত্যমানব, মিশরের সমস্ত অধিবাসীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন কর। অন্যান্য সমস্ত শক্তিশালী জাতির সঙ্গে তাদেরও জাহান্নামে পাঠিয়ে দাও। |
| 19 |
| তাদের বল: তুমি কি ভেবেছ, রূপে তুমি সবার সেরা? জাহান্নামে তোমায় যেতে হবে, সেখানে অধার্মিকদের মাঝেই তোমার শেষ গতি। |
| 20 |
| যুদ্ধে নিহত লোকদের সাথে মিশরবাসীকে নেমে যেতে হবে পাতালে। তাদের সকলকে হত্যা করার জন্য তরবারি উদ্যত । |
| 21 |
| পরাক্রান্ত মহাবীর যোদ্ধারা ও যারা মিশরীদের পক্ষে যুদ্ধ করেছিল, তারা পাতালপুরীতে মৃতলোকে মিশরীদের দলে টেনে নেবে। তারা চীৎকার করে বলবে: যুদ্ধে নিহত অধার্মিকেরা এখানে নেমে এসেছে, এখানেই তাদের শেষ গতি! |
| 22 |
| সেখানে আছে আসিরিয়া। চারিদিকে তার সৈন্যদের কবর। যুদ্ধে তাদের সকলের মৃত্যু হয়েছে। |
| 23 |
| পাতালপুরীতে মৃতলোকের গভীরতম স্থানে আছে তাদের কবর। তার সমস্ত সেনানী যুদ্ধে নিহত, তাদের কবরগুলি তারই সমাধি ঘিরে রয়েছে। এরাই একদিন পৃথিবীতে বিভীষিকা জাগিয়েছিল। |
| 24 |
| সেখানে এলম আছে। তাকে ঘিরে আছে তার সৈনিকদের সমাধি। তারা সকলেই যুদ্ধে নিহত হয়েছে। বে-সুন্নত অবস্থায় তারা পাতালগামী হয়েছে। জীবনকালে তারা ছিল মূর্তিমান বিভীষিকা। কিন্তু মরণে আজ তারা সম্মানহীন, অপদস্থ। |
| 25 |
| এলম শুয়ে আছে যুদ্ধে নিহত জনতার সাথে, তাদের কবর চারিদিকে নিয়ে। বে-সুন্নত অবস্থায় তারা যুদ্ধে নিহত হয়েছে। যদিও জীবনকালে তারা ভীতির সঞ্চার করেছিল কিন্তু আজ তারা অপদস্থ, অপমানিত। এদের ও যুদ্ধে নিহত সৈনিকদের একই পরিণাম। |
| 26 |
| সেখানে আছে মেশেক ও তুবল। তাকে ঘিরে আছে তার সৈনিকদের সমাধি। তারা সকলেই বে-সুন্নত অবস্থায় যুদ্ধে নিহত হয়েছে। তারাই একদিন ত্রাসের সঞ্চার করেছিল। |
| 27 |
| পুরাকালের বীর শ্রেষ্ঠদের মত যথোচিত মর্যাদায় তাদের সমাধি দান করা হয়নি । এই বীর নায়কেরা অস্ত্রসজ্জায় সজ্জিত হয়েই মৃতলোকে গমন করেছিল। তাদের মাথার নীচে দেওয়া হয়েছিল তরবারি, বুকের উপর দেওয়া হয়েছিল ঢাল । পূর্ণ সামরিক মর্যাদায় তারা বীরগতি লাভ করেছিল। এরাই জীবনকালে একদিন ছিল মহাত্রাস। |
| 28 |
| এইভাবে যুদ্ধে নিহত বে-সুন্নতদের মাঝেই বিধ্বস্ত মিশরীদের ঠাঁই নিতে হবে। |
| 29 |
| ইদোমও শায়িত সেখানে তার নৃপতিবৃন্দ ও শাসককুলের সঙ্গে। তারা ছিল মহাযোদ্ধা কিন্তু আজ তারা যুদ্ধে নিহত বে-সুন্নতদের সঙ্গে পাতালপুরীতে শুয়ে আছে। |
| 30 |
| উত্তরাঞ্চলের রাজন্যবর্গ আছে সেখানে, সঙ্গে আছে সিদোনীরাও। এক সময় তাদের পরাক্রম আতঙ্ক ছড়িয়েছিল কিন্তু আজ তারা অবজ্ঞার পাত্র হয়ে নেমে গেছে পাতালপুরীর অন্ধকারে, যুদ্ধে নিহত বে-সুন্নতদের মাঝখানে, ভোগ করছে একই দুর্গতি। |
| 31 |
| সর্বাধিপতি প্রভু বলেন, যুদ্ধে নিহত ব্যক্তিদের এই দুর্গতি দেখে মিশররাজ ও তার সৈন্যবাহিনী সান্ত্বনা পাবে। |
| 32 |
| সর্বাধিপতি প্রভু বলছেন, আমিই মিশররাজকে পৃথিবীর সন্ত্রাসস্বরূপ করেছি। কিন্তু এবার সে এবং তার সমগ্র সৈন্যদল যুদ্ধে নিহত বে-সুন্নতদের সঙ্গে চির নিদ্রায় ডুবে যাবে। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/ezekiel/032.mp3
48
32