পবিএ বাইবেল
|
| 1 |
| প্রভু পরমেশ্বর আমাকে বললেন, |
| 2 |
| হে মর্ত্যমানব, ইদোম দেশকে ধিক্কার দাও। |
| 3 |
| আমি সর্বাধিপতি প্রভু যে কথা বলি, জানিয়ে দাও সেই কথা সেখানকার অধিবাসীদের। তাদের বল: আমি তোমার শত্রু হে ইদোমের পর্বতরাজি! আমি তোমাকে বিধ্বস্ত এক পতিত স্থানে পরিণত করব। |
| 4 |
| তোমার সমস্ত নগরীকে আমি ধ্বংসস্তূপের মধ্যে ফেলে দেব, তুমি উচ্ছন্নে যাবে তখনই তুমি জানবে যে আমিই প্রভু পরমেশ্বর। |
| 5 |
| তুমি ছিলে ইসরায়েলের চির শত্রু। তার বিপদের দিনে তাকে তুমি হত্যাকারীদের মুখে ঠেলে দিয়েছ। ঠেলে দিয়েছ তাকে পাপের চরম বিচারের মুখে। |
| 6 |
| অতএব, আমি সর্বাধিপতি প্রভু, সদাজাগ্রত ঈশ্বর, একথা যেমন সত্য—তেমনি একথাও ধ্রুব সত্য যে, মৃত্যুই তোমার অমোঘ নিয়তি, এর হাত থেকে তোমার নিস্তার নেই। তুমি নরহত্যার অপরাধে অপরাধী, নরহত্যা তোমাকে অনুসরণ করবে। |
| 7 |
| ইদোমের পাহাড়ী দেশকে আমি বিধ্বস্ত পতিতভূমিতে পরিণত করব এবং সেখান দিয়ে যারা যাতায়াত করবে, তাদের প্রত্যেককে হত্যা করব। |
| 8 |
| আমি সমস্ত গিরি-পর্বত শবে পূর্ণ করব এবং যুদ্ধে নিহতদের মৃতদেহে ঢেকে দেব সমস্ত পাহাড়-পর্বত, উপত্যকা। |
| 9 |
| চিরদিনের জন্য আমি তোমাকে নির্জন ও পতিত ভূমিতে পর্যবসিত করব। তোমার শহর-নগরে কেউ আর বসবাস করবে না। তখনই তুমি জানবে যে আমিই প্রভু পরমেশ্বর। |
| 10 |
| তুমি বলেছিলে যে যিহুদা ও ইসরায়েল—এই দুটি জাতি তাদের দেশসহ তোমারই অধীন, তুমিই তাদের মালিক, যদিও আমি, প্রভু পরমেশ্বরই তাদের প্রকৃত ঈশ্বর। |
| 11 |
| তাই, আমি সর্বাধিপতি প্রভু, সদাজাগ্রত ঈশ্বর, একথা যেমন সত্য, তেমনি একথাও ধ্রুব সত্য যে আমার প্রজাদের প্রতি তোমার ক্রোধ, তোমার ঈর্ষা ও তোমারই ঘৃণা দিয়ে তোমার প্রতিশোধ নেব। তারা জানবে যে তাদের প্রতি তোমরা যা করেছ তারই প্রতিশোধে আমি তোমাদের শাস্তি দিচ্ছি। |
| 12 |
| তখনই তোমরা জানবে যে আমি প্রভু পরমেশ্বর, তোমাদের প্রচণ্ড ঘৃণাভরে বলতে শুনেছি যে ইসরায়েলের পাহাড়-পর্বত জনশূন্য। সেগুলি আত্মসাৎ করার জন্য তোমাদের দেওয়া হয়েছে। |
| 13 |
| আমার বিরুদ্ধে তোমরা যে সব বড় বড় স্পর্ধার কথা বলেছ, সব আমি শুনেছি। |
| 14 |
| সর্বাধিপতি প্রভু বলেন, আমি তোমাকে এমন জনশূন্য পরিত্যক্ত স্থানে পরিণত করব যে সারা পৃথিবী তোমার পতনে উল্লাসিত হবে। |
| 15 |
| ইসরায়েলের বিপর্যয়ে তুমি যে ভাবে উল্লসিত হয়েছিলে, তোমার নিজের দশাও ঠিক সেই রকমই হবে। সেইর-এর পর্বতমালা তথা সারা ইদোম ধ্বংস হয়ে যাবে। তখন সকলে জানবে যে আমিই প্রভু পরমেশ্বর। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/ezekiel/035.mp3
48
35