যেখানে তাদের সামনে একটি পথ ছিল। সেগুলি উত্তর দিকের ঘরগুলির মতন; সেগুলি লম্বায় ও চওড়ায় সমান, আর একইরকম বাইরে যাওয়ার পথ ও মাপ। উত্তরের দ্বারের পথের মতোই
তারপর তিনি আমাকে বললেন, “মন্দিরের খোলা জায়গার উত্তর ও দক্ষিণ দিকের দালান দুটো যাজকদের, যেখানে যাজকেরা সদাপ্রভুর কাছে যায় তারা সেই জায়গার অতি পবিত্রস্থানের উৎসর্গিত জিনিস ভোজন করবে। সেখানে তারা অতি পবিত্রস্থানের উৎসর্গিত জিনিসগুলি রাখবে—শস্য-নৈবেদ্য, পাপার্থক বলি ও দোষার্থক-নৈবেদ্য—কারণ জায়গাটি পবিত্র।
যাজকেরা সেবাকাজের জন্য পবিত্রস্থানে যে পোশাকগুলি পরে ঢুকবে সেগুলি এই দালান দুটিতে খুলে রাখবে এবং তারপরে বাইরের উঠানে যেতে পারবে, কারণ সেগুলি পবিত্র পোশাক। সাধারণ লোকদের জায়গায় যাবার আগে তাদের অন্য কাপড় পরতে হবে।”
এইভাবে তিনি তার চারদিক মাপলেন। সাধারণ লোকদের থেকে পবিত্রস্থান আলাদা করার জন্য তার চারিদিকে একটি প্রাচীর ছিল, যেটা পাঁচশো হাত লম্বা এবং পাঁচশো হাত চওড়া।