বাদশাহ্ জবাবে কল্দীয়দেরকে বললেন, আমার এই আদেশবাক্য বের হয়েছে; তোমরা যদি সেই স্বপ্ন ও স্বপ্নের তাৎপর্য আমাকে না জানাও, তবে খণ্ড-বিখণ্ড হবে এবং তোমাদের বাড়ি-ঘর ধ্বংসস্তুপ করা যাবে;
কিন্তু যদি তোমরা সেই স্বপ্নটি আমাকে না জানাও, তবে তোমাদের জন্য একমাত্র ব্যবস্থা রইলো; কেননা তোমরা আমার সাক্ষাতে মিথ্যা কথা ও বঞ্চনার কথা বলবার মন্ত্রণা করছো, যে পর্যন্ত না সময়ের পরিবর্তন হয়; অতএব তোমরা আমাকে স্বপ্নটি বল, তাতে জানবো, স্বপ্নের তাৎপর্যও আমাকে জানাতে পার।
কল্দীয়েরা বাদশাহ্র সম্মুখে জবাবে বললো, বাদশাহ্র স্বপ্নের কথা জানাতে পারে, দুনিয়াতে এমন কোন মানুষ নেই; বাস্তবিক মহান, বা পরাক্রান্ত কোন বাদশাহ্ কখন কোন মন্ত্রবেত্তাকে বা গণককে বা কল্দীয়কে এমন কথা জিজ্ঞাসা করেন নি।
হে আমার পূর্বপুরুষদের আল্লাহ্, আমি তোমার শুকরিয়া ও প্রশংসা করি, তুমি আমাকে জ্ঞান ও সামর্থ দিয়েছ, আমরা তোমার কাছে যা চেয়েছিলাম, তা আমাকে এখন জানালে; তুমি বাদশাহ্র স্বপ্ন আমাদেরকে জানালে।
সুতরাং দানিয়াল সেই অরিয়োকের কাছে গেলেন, যাঁকে বাদশাহ্ ব্যাবিলনের বিদ্বান লোকদেরকে হত্যা করতে নিযুক্ত করেছিলেন; তিনি গিয়ে তাঁকে এরকম বললেন, আপনি ব্যাবিলনের বিদ্বান লোকদেরকে হত্যা করবেন না; বাদশাহ্র কাছে আমাকে নিয়ে চলুন; আমি বাদশাহ্কে স্বপ্নের তাৎপর্য জানাবো।
তখন অরিয়োক তাড়াতাড়ি দানিয়ালকে বাদশাহ্র কাছে নিয়ে গেলেন, আর বাদশাহ্কে এই কথা বললেন, নির্বাসিত ইহুদীদের মধ্যে এই এক ব্যক্তিকে পেলাম; ইনি বাদশাহ্কে তাঁর স্বপ্নের তাৎপর্য জানাবেন।
দানিয়াল বাদশাহ্র সাক্ষাতে জবাবে বললেন, বাদশাহ্ যে নিগূঢ় কথা জিজ্ঞাসা করেছেন, তা বিদ্বান বা গণক বা মন্ত্রবেত্তা বা জ্যোতির্বেত্তারা বাদশাহ্কে জানাতে পারে না;
কিন্তু আল্লাহ্ বেহেশতে আছেন, তিনি নিগূঢ় বিষয় প্রকাশ করেন, আর ভবিষ্যতে যা যা ঘটবে, তা তিনি বাদশাহ্ বখতে-নাসারকে জানিয়েছেন। আপনার স্বপ্ন এবং বিছানার উপরে আপনার মনের দর্শন এই।
কিন্তু আমার নিজের সম্বন্ধে বক্তব্য এই যে, অন্য কোন জীবিত লোকের চেয়ে আমার বেশি জ্ঞান আছে বলে যে আমার কাছে এই নিগূঢ় বিষয় প্রকাশিত হল তা নয়, কিন্তু অভিপ্রায় এই, যেন বাদশাহ্কে এর তাৎপর্য জানানো যায়, আর আপনি যেন আপনার মনের চিন্তা বুঝতে পারেন।
হে বাদশাহ্, আপনি দৃষ্টিপাত করেছিলেন, আর দেখলেন, একটি প্রকাণ্ড মূর্তি। সেই মূর্তিটি বিশাল এবং ভীষণ উজ্জ্বল; তা আপনার সম্মুখে দাঁড়িয়ে ছিল; আর তার দৃশ্য ভয়ঙ্কর।
তখন সেই লোহা, মাটি, ব্রোঞ্জ, রূপা ও সোনা একসঙ্গে চুরমার হয়ে গ্রীষ্মকালীন খামারের তুষের মত হল, আর বায়ু সেসব উড়িয়ে নিয়ে গেল, তাদের জন্য আর কোথাও স্থান পাওয়া গেল না। আর যে পাথরখানি ঐ মূর্তিকে আঘাত করেছিল, তা বৃদ্ধি পেয়ে মহাপর্বত হয়ে উঠলো এবং সমস্ত দুনিয়া পূর্ণ করলো।
আর যে কোন স্থানে মানুষ বাস করে, সেই স্থানে তিনি মাঠের পশু ও আসমানের পাখিদেরকে আপনার হাতে তুলে দিয়েছেন এবং তাদের সকলের উপরে আপনাকে কর্তৃত্ব দিয়েছেন; আপনিই সেই সোনার মাথা।
আর আপনি দেখেছেন, দুই পা ও পায়ের আঙ্গুল সকল কিছু কুমারের মাটির ও কিছু লোহার, এতে বিভক্ত রাজ্য বুঝায়; কিন্তু সেই রাজ্যে লোহার দৃঢ়তা থাকবে, কেননা আপনি কাদায় মিশানো লোহা দেখেছেন।
আর আপনি যেমন দেখেছেন, লোহা কাদায় মিশানো হয়েছে, তেমনি সেই লোকেরা মানুষের বীর্যে পরস্পর মিশ্রিত হবে; কিন্তু যেমন লোহা মাটির সঙ্গে মিশে যায় না, তেমনি তারা পরস্পর মিশ্রিত থাকবে না।
আর সেই বাদশাহ্দের সময়ে বেহেশতের আল্লাহ্ একটি রাজ্য স্থাপন করবেন, তা কখনও বিনষ্ট হবে না এবং সেই রাজত্ব অন্য জাতির হাতে তুলে দেওয়া হবে না; তা ঐ সমস্ত রাজ্যগুলোকে চুরমার করে বিনষ্ট করে নিজে চিরস্থায়ী হবে।
কারণ আপনি তো দেখেছেন, পর্বত থেকে একখানি পাথর যা মানুষের হাতে কাটা হয় নি এবং ঐ লোহা, ব্রোঞ্জ, মাটি, রূপা ও সোনাকে চুরমার করলো; মহান আল্লাহ্ বাদশাহ্কে ভাবী ঘটনা জানিয়েছেন; স্বপ্নটি নিশ্চিত ও তার তাৎপর্য সত্য।
তখন বাদশাহ্ দানিয়ালকে মহান করলেন, তাঁকে অনেক বহুমূল্য উপহার দিলেন এবং তাঁকে ব্যাবিলনের সমস্ত প্রদেশের কর্তা ও ব্যাবিলনের সমস্ত বিদ্বান লোকের প্রধান অধিপতি নিযুক্ত করলেন।