Pobitro Baibel
|
| 1 |
| সদাপ্রভু বলছেন, “ইস্রায়েলের ছেলেবেলায় আমি তাকে ভালবাসতাম এবং মিসর থেকে আমার ছেলেকে ডেকে এনেছিলাম। |
| 2 |
| কিন্তু আমি ইস্রায়েলকে যত ডাকলাম ততই সে আমার কাছ থেকে দূরে সরে গেল। তার লোকেরা বাল দেবতার কাছে পশু-উৎসর্গ করতে থাকল এবং মূর্তিগুলোর কাছে ধূপ জ্বালাতে লাগল। |
| 3 |
| আমিই ইফ্রয়িমকে হাঁটতে শিখিয়েছিলাম, আমিই তাকে কোলে নিতাম; কিন্তু তার লোকেরা বুঝল না যে, আমিই তাদের সুস্থ করেছিলাম। |
| 4 |
| আমি স্নেহের দড়ি ও ভালবাসার বাঁধন দিয়ে তাদের চালাতাম; তাদের কাঁধের উপর থেকে জোয়াল তুলে নিতাম ও নীচু হয়ে তাদের খাওয়াতাম। |
| 5 |
| “ইস্রায়েলীয়েরা মন ফিরাতে রাজী হয় নি বলে তারা মিসরে ফিরে যাবে না, বরং আসিরিয়া তাদের উপর রাজত্ব করবে। |
| 6 |
| তাদের শহরে শহরে ভীষণ যুদ্ধ হবে; তাতে তাদের ফটকগুলোর আগল ধ্বংস হবে এবং তাদের পরিকল্পনার দরুন তারা শেষ হয়ে যাবে। |
| 7 |
| আমার লোকেরা আমার কাছ থেকে ফিরে যাওয়া স্থির করেছে। সেইজন্য তারা মহান ঈশ্বরকে, অর্থাৎ আমাকে ডাকলেও আমি তাদের মোটেই সাহায্য করব না। |
| 8 |
| “ইফ্রয়িম, আমি কি করে তোমাকে ত্যাগ করব? ইস্রায়েল, আমি কেমন করে তোমাকে অন্যের হাতে তুলে দেব? কি করে আমি তোমাকে অদ্মার ও সবোয়িমের মত ধ্বংস করব? তোমার জন্য আমার অন্তর ব্যাকুল হচ্ছে; আমার সব করুণা জেগে উঠেছে। |
| 9 |
| আমার ভয়ংকর ক্রোধ আমি প্রকাশ করব না, ইফ্রয়িমকে আর ধ্বংস করব না, কারণ আমি ঈশ্বর, মানুষ নই; আমি তোমার মধ্যে থাকা সেই পবিত্রজন। আমি ক্রোধ নিয়ে আসব না। |
| 10 |
| তোমার লোকেরা আমার পিছনে পিছনে যাবে, কারণ আমি সিংহের মত ডাকব। আমি ডাকলে পর আমার সন্তানেরা পশ্চিম দিক থেকে কাঁপতে কাঁপতে আসবে। |
| 11 |
| মিসর থেকে পাখীর মত, আসিরিয়া থেকে ঘুঘুর মত তারা কাঁপতে কাঁপতে আসবে। আমি তাদের বাড়ী-ঘরে তাদের বসিয়ে দেব। আমি সদাপ্রভু এই কথা বলছি।” |
| 12 |
| সদাপ্রভু বলছেন, “ইফ্রয়িমের মিথ্যা কথা, ইস্রায়েলের ছলনা আমার চারদিকে রয়েছে। যিহূদা ঈশ্বরের, অর্থাৎ সেই বিশ্বস্ত পবিত্রজনের অবাধ্য হয়েছে। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalisbcl/hosea/011.mp3
14
11