প্রভু পরমেশ্বর বলেন, সতর্কতার সঙ্কেতধ্বনি কর, আমার দেশের উপর শত্রু শকুনের মত উড়ছে, কারণ আমার প্রজারা আমার সঙ্গে সম্বন্ধের শর্ত ভঙ্গ করেছে, অমান্য করেছে আমার বিধান।
তারা নৃপতিবরণ করেছে কিন্তু আমার ইচ্ছায় নয়, আমার অজ্ঞাতসারে তারা নিয়োগ করেছে শাসকবৃন্দ। তাদের ধ্বংসের জন্যই তারা নিজেদের জন্য সোনার পাত দিয়ে তৈরী করেছে প্রতিমা।
পণের বিনিময়ে বিভিন্ন জাতির মধ্য থেকে তারা মিত্র জোগাড় করলেও এবার আমি তাদের একত্র করব এবং শাস্তি দেব তাদের। শীঘ্রই তারা যন্ত্রণায় শ্বাস টানবে আসিরিয়ার রাজা যখন তাদের নির্মম নিপীড়নে জর্জরিত করবে।
তারা যদি আমার উদ্দেশে বলি উৎসর্গ করে এবং সেই বলির প্রসাদ খায়, তাহলেও আমি তা গ্রাহ্য করব না, কিছুতেই ভুলব না তাদের অপরাধ। তাদের পাপের দণ্ডবিধান করব, তাদের ফিরিয়ে পাঠাব মিশরে।
ইসরায়েল জাতি বিস্মৃত হয়েছে তার স্রষ্টাকে, তারা অনেক প্রাসাদ নির্মাণ করেছে, যিহুদা প্রতিষ্ঠা করেছে অনেক প্রাচীর-ঘেরা নগর, কিন্তু আমি তার নগরসমূহে অগ্নি সংযোগ করব সেই অগ্নি গ্রাস করবে তার সকল দূর্গ।