একদিন মিলন-তাম্বুর মধ্য থেকে সদাপ্রভু মোশিকে ডাকলেন এবং ইস্রায়েলীয়দের বলতে বললেন, “যদি তোমাদের মধ্যে কেউ সদাপ্রভুকে উৎসর্গ হিসাবে কিছু দিতে চায় তবে সে একটা পশু নিয়ে আসুক; সেই পশুটা যেন কোন গরু, ভেড়া বা ছাগল হয়।
“যদি সে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান গরু দিয়ে করতে চায় তবে সেটা হতে হবে একটা খুঁতহীন ষাঁড়। সদাপ্রভু যাতে তার উপর সন্তুষ্ট হন সেইজন্য তাকে সেই ষাঁড়টা মিলন-তাম্বুর দরজার কাছে উপস্থিত করতে হবে।
উৎসর্গকারী সেটার পা এবং পেটের ভিতরের সমস্ত অংশগুলো জলে ধুয়ে দেবে এবং পুরোহিত সেগুলো সুদ্ধ গোটা ষাঁড়টাই বেদীর উপরে পুড়িয়ে ফেলবে। এটা পোড়ানো-উৎসর্গ, আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা, যার গন্ধে সদাপ্রভু খুশী হন।
উৎসর্গকারী সেটার পা ও পেটের ভিতরের অংশগুলো জলে ধুয়ে দেবে আর পুরোহিত সেগুলো সুদ্ধ গোটা পশুটাই বেদীর উপর পুড়িয়ে ফেলবে। এটা পোড়ানো-উৎসর্গ, আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা, যার গন্ধে সদাপ্রভু খুশী হন।
পুরোহিত সেটা বেদীর কাছে নিয়ে যাবে এবং তার মাথাটা মুচ্ড়ে গলা থেকে আলাদা করে নিয়ে বেদীর উপরে পুড়িয়ে দেবে আর রক্তটা চেপে বের করে বেদীর একপাশের গায়ের উপর ফেলবে।
সে ডানা ধরে পাখীটা এমন ভাবে ছিঁড়বে যেন সেটা দুই টুকরা হয়ে না যায়। তারপর পুরোহিত সেটা নিয়ে বেদীর উপরকার জ্বলন্ত কাঠের উপর পুড়িয়ে দেবে। এটা পোড়ানো-উৎসর্গ, আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা, যার গন্ধে সদাপ্রভু খুশী হন।