যে লোকের স্রাব হচ্ছে সে যদি কোন শুচি লোকের গায়ে থুথু ফেলে তবে সেই শুচি লোকটিকে কাপড়-চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে, আর সন্ধ্যা পর্যন্ত সে অশুচি অবস্থায় থাকবে।
তার বসা কোন আসন যদি কেউ ছোঁয় তবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। সেই আসন যে তুলবে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে, আর সন্ধ্যা পর্যন্ত সে অশুচি অবস্থায় থাকবে।
যে লোকের স্রাব হচ্ছে সে যদি জলে হাত না ধুয়ে কাউকে ছোঁয় তবে সেই লোকটিকে তার কাপড়-চোপড় ধুয়ে জলে স্নান করে ফেলতে হবে, আর সন্ধ্যা পর্যন্ত সে অশুচি অবস্থায় থাকবে।
“যখন কোন লোকের স্রাব থেমে যাবে তখন থেকে শুচি হবার জন্য সাত দিন গুণে সপ্তম দিনে তাকে তার কাপড়-চোপড় ধুয়ে স্রোতের জলে স্নান করে ফেলতে হবে আর তখন সে শুচি হবে।
পুরোহিত সেই দু’টার একটা দিয়ে পাপ-উৎসর্গের এবং অন্যটা দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করবে। স্রাবের দরুন লোকটির যে অশুচি অবস্থা হয়েছিল তার জন্য পুরোহিত এইভাবে সদাপ্রভুর সামনে তার অশুচিতা ঢাকা দেবার ব্যবস্থা করবে।
যদি কোন পুরুষ এই রকম স্ত্রীলোককে নিয়ে শোয় এবং তার মাসিকের রক্ত তার গায়ে লাগে তবে সে সাত দিন পর্যন্ত অশুচি অবস্থায় থাকবে। এই সাত দিনের মধ্যে সে যে বিছানায় শোবে তা-ও অশুচি হবে।
“মাসিক ছাড়াও যদি কোন স্ত্রীলোকের অনেক দিন ধরে রক্তস্রাব হতে থাকে কিম্বা মাসিকের নিয়মিত সময় পার হয়ে যাবার পরেও যদি তার স্রাব হতে থাকে তবে যতদিন ধরে তা চলবে ততদিন পর্যন্ত সে তার মাসিকের সময়ের মতই অশুচি অবস্থায় থাকবে।
পুরোহিত সেই দু’টার একটা দিয়ে পাপ-উৎসর্গের এবং অন্যটা দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করবে। এইভাবে পুরোহিত সদাপ্রভুর সামনে তার রক্তস্রাবের অশুচিতা ঢাকা দেবার ব্যবস্থা করবে।”
শেষে সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “ইস্রায়েলীয়দের মধ্যে আমার আবাস-তাম্বু রয়েছে। তোমরা সমস্ত অশুচিতা থেকে তাদের দূরে রাখবে যাতে তারা আবাস-তাম্বুটা অশুচি করে তাদের অশুচিতার মধ্যে মারা না পড়ে।”
পুরুষাংগের স্রাব, বীর্যপাত, স্ত্রীলোকের রক্তস্রাব, পুরুষ বা স্ত্রীলোকের দেহের কোন স্রাব এবং অশুচি স্ত্রীলোকের সংগে দেহে মিলিত হওয়া- এগুলোর যে কোন একটা কারণে কেউ অশুচি হলে তার জন্য এই হল নিয়ম।