এবং সম্মিলন শিবিরের দ্বারে সেটিকে প্রভু পরমেশ্বরের উদ্দেশে অর্ঘ্য নিবেদন করার জন্য প্রভু পরমেশ্বরের শিবিরে না আনে, তাহলে তার উপর রক্তপাতের অপরাধ বর্তাবে। সে রক্তপাতের দায়ে দোষী হবে এবং সমাজচ্যুত হবে।
ইসরায়েলীরা তাদের যে সব পশু উন্মুক্ত প্রান্তরে নিয়ে গিয়ে বলি দেবে, সেগুলিকে সম্মিলন শিবিরের দ্বারে পুরোহিতের কাছে নিয়ে আসতে হবে এবং প্রভু পরমেশ্বরের উদ্দেশে স্বস্ত্যয়ন বলিরূপে উৎসর্গ করতে হবে।
ইসরায়েলকূলজাত কোন লোক কিম্বা তাদের মধ্যে প্রবাসী কোন লোক যদি কোন কিছুর রক্ত পান করে, তাহলে আমি সেই রক্তখাদকের প্রতি বিমুখ হব এবং তাকে তার সমাজের মধ্য থেকে উচ্ছেদ করব।
কারণ জীবের প্রাণ রক্তের মধ্যে নিহিত এবং আমি তোমাদের প্রায়শ্চিত্তের জন্য তা বেদীর উপরে সিঞ্চন করার নির্দেশ দিয়েছি। রক্তের মধ্যে প্রাণ থাকার জন্যই তা প্রায়শ্চিত্ত করতে পারে।
কেননা প্রত্যেক জীবের প্রাণ তার রক্তের মধ্যে নিহিত, রক্তই তার প্রাণস্বরূপ। এই জন্যই আমি ইসরায়েলীদের নির্দেশ দিচ্ছি, তোমরা কোন প্রাণীর রক্ত পান করবে না, কেননা রক্তই প্রত্যেক প্রাণীর প্রাণ স্বরূপ। যে তা পান করবে সে সমাজচ্যুত হবে।
আর স্বজাতীয় কিম্বা বিজাতীয়দের মধ্যে যে স্বাভাবিক ভাবে মৃত কিম্বা অন্য পশুর দ্বারা নিহত পশুর মাংস খাবে, তাকে পরিধেয় বস্ত্র ধুয়ে ফেলে স্নান করতে হবে। সন্ধ্যা পর্যন্ত তার অশৌচ থাকবে, পরে সে শুচি হবে।