বাংলা বাইবেল (BSI)
|
| 1 |
| আর সদাপ্রভু মোশিকে কহিলেন, |
| 2 |
| তুমি ইস্রায়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে এই কথা বল, আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। |
| 3 |
| তোমরা যেখানে বাস করিয়াছ, সেই মিসর দেশের আচারানুযায়ী আচরণ করিও না; এবং যে কনান দেশে আমি তোমাদিগকে লইয়া যাইতেছি, তথাকারও আচারানুযায়ী আচরণ করিও না, ও তাহাদের বিধি অনুসারে চলিও না। |
| 4 |
| তোমরা আমারই শাসন সকল মান্য করিও, আমারই বিধি সকল পালন করিও, এবং সেই পথে চলিও; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। |
| 5 |
| অতএব তোমরা আমার বিধি সকল ও আমার শাসন সকল পালন করিবে; যে কেহ এই সকল পালন করে, সে এই সকলের দ্বারা বাঁচিবে; আমি সদাপ্রভু। |
| 6 |
| তোমরা কেহ আত্মীয় কোন ব্যক্তির আবরণীয় অনাবৃত করিবার জন্য তাহার নিকটে যাইও না; আমি সদাপ্রভু। |
| 7 |
| তুমি আপন পিতার আবরণীয় অর্থাৎ আপন মাতার আবরণীয় অনাবৃত করিও না; সে তোমার মাতা; তাহার আবরণীয় অনাবৃত করিও না। |
| 8 |
| তোমার পিতৃভার্য্যার আবরণীয় অনাবৃত করিও না। |
| 9 |
| তাহা তোমার পিতার আবরণীয়। তোমার ভগিনী, তোমার পিতৃকন্যা কিম্বা তোমার মাতৃকন্যা, গৃহজাতা হউক কিম্বা অন্যত্র জাতা হউক, তাহাদের আবরণীয় অনাবৃত করিও না। |
| 10 |
| তোমার পৌত্রীর কিম্বা দৌহিত্রীর আবরণীয় অনাবৃত করিও না; কেননা তাহা তোমারই আবরণীয়। |
| 11 |
| তোমার বিমাতৃকন্যার আবরণীয়, যে তোমার পিতা হইতে জন্মিয়াছে, যে তোমার ভগিনী, তাহার আবরণীয় অনাবৃত করিও না। |
| 12 |
| তোমার পিতৃষ্বসার আবরণীয় অনাবৃত করিও না, সে তোমার পিতার আত্মীয়া। |
| 13 |
| তোমার মাতৃষ্বসার আবরণীয় অনাবৃত করিও না, সে তোমার মাতার আত্মীয়া। |
| 14 |
| তোমার পিতৃব্যের আবরণীয় অনাবৃত করিও না, তাহার পত্নীর নিকট গমন করিও না, সে তোমার পিতৃব্যা। |
| 15 |
| তোমার পুত্রবধূর আবরণীয় অনাবৃত করিও না, সে তোমার পুত্রের ভার্য্যা, তাহার আবরণীয় অনাবৃত করিও না। |
| 16 |
| তোমার ভ্রাতৃপত্নীর আবরণীয় অনাবৃত করিও না; তাহা তোমার ভ্রাতার আবরণীয়। |
| 17 |
| কোন স্ত্রীর ও তাহার কন্যার আবরণীয় অনাবৃত করিও না, এবং আবরণীয় অনাবৃত করিবার জন্য তাহার পৌত্রীকে বা দৌহিত্রীকে লইও না; তাহারা পরস্পর আত্মীয়া; এ কুকর্ম্ম। |
| 18 |
| আর স্ত্রীর সপত্নী হইবার জন্য তাহার জীবৎকালে আবরণীয় অনাবৃত করণার্থে তাহার ভগিনীকে বিবাহ করিও না। |
| 19 |
| এবং কোন স্ত্রীর অশৌচকালে তাহার আবরণীয় অনাবৃত করিতে তাহার নিকটে যাইও না। |
| 20 |
| আর তুমি আপন স্বজাতীয়ের স্ত্রীতে গমন করিয়া আপনাকে অশুচি করিও না। |
| 21 |
| আর তোমার বংশজাত কাহাকেও মোলক দেবের উদ্দেশে অগ্নির মধ্য দিয়া গমন করাইও না, এবং তোমার ঈশ্বরের নাম অপবিত্র করিও না; আমি সদাপ্রভু। |
| 22 |
| স্ত্রীর ন্যায় পুরুষের সহিত সংসর্গ করিও না, তাহা ঘৃণার্হ কর্ম্ম। |
| 23 |
| আর তুমি কোন পশুর সহিত শয়ন করিয়া আপনাকে অশুচি করিও না; এবং কোন স্ত্রী কোন পশুর সহিত শয়ন করিতে তাহার সম্মুখে দাঁড়াইবে না; ইহা বিপরীত কর্ম্ম। |
| 24 |
| তোমরা এ সমস্ত দ্বারা আপনাদিগকে অশুচি করিও না; কেননা যে যে জাতিকে আমি তোমাদের সম্মুখ হইতে দূর করিব, তাহারা এই সমস্ত দ্বারা অশুচি হইয়াছে; এবং দেশও অশুচি হইয়াছে; |
| 25 |
| অতএব আমি উহার অপরাধ উহাকে ভোগ করাইব, এবং দেশ আপন নিবাসীদিগকে উদগীরণ করিবে। |
| 26 |
| অতএব তোমরা আমার বিধি ও আমার শাসন সকল পালন করিও; স্বদেশীয় কিম্বা তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশীয় হউক, তোমরা ঐ সকল ঘৃণার্হ ক্রিয়ার মধ্যে কোন কার্য্য করিও না। |
| 27 |
| কেননা তোমাদের পূর্ব্বে যাহারা ছিল, ঐ দেশের সেই লোকেরা এইরূপ ঘৃণার্হ ক্রিয়া করাতে দেশ অশুচি হইয়াছে। |
| 28 |
| —সেই দেশ যেমন তোমাদের পূর্ব্ববর্ত্তী ঐ জাতিকে উদগীরণ করিল, তদ্রূপ যেন তোমাদের কর্ত্তৃক অশুচি হইয়া তোমাদিগকেও উদগীরণ না করে। |
| 29 |
| কেননা যে কেহ ঐ সকলের মধ্যে কোন ঘৃণার্হ ক্রিয়া করে, সেই প্রাণী আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে। |
| 30 |
| অতএব তোমরা আমার আদেশ পালন করিও; তোমাদের পূর্ব্বে যে সকল ঘৃণার্হ কার্য্য প্রচলিত ছিল, তাহার কিছুই তোমরা করিও না, এবং তদ্দ্বারা আপনাদিগকে অশুচি করিও না; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibsi/leviticus/018.mp3
27
18