অতীতে তোমরা মিশরে বাস করতে| সেই দেশে যা করা হত, তোমরা অবশ্যই সেগুলি করবে না| আমি তোমাদের কনান দেশে নিয়ে যাচ্ছি| ঐ দেশেও যা করা হয় তোমরা অবশ্যই সেগুলি করবে না! তাদের রীতিনীতি অনুসরণ করবে না|
“তোমরা অবশ্যই তোমাদের পিতার অপমান করবে না| পিতা বা মাতার সঙ্গে যৌন সংসর্গ করবে না| সেই মহিলা তোমার মা, সুতরাং তার সঙ্গে তোমার অবশ্যই যৌন সংসর্গ থাকবে না|
“তোমরা অবশ্যই তোমাদের বোনের সঙ্গে যৌন সংসর্গ করবে না| যদি সে তোমাদের পিতার বা মাতার কন্যা হয়, তাতে কিছু যায় আসে না এবং যদি তোমাদের বোন তোমাদের বাড়ীতে বা অন্য জায়গায় বড় হয় তাতেও এই নিয়ম বলবৎ থাকবে|
“একজন মা এবং তার মেয়ের সঙ্গে তোমাদের যৌন সংসর্গ অবশ্যই থাকবে না| সেই মহিলার নাতনীর সঙ্গেও যৌন সম্পর্ক রেখো না| যদি এই নাতনী এই স্ত্রীলোকের পুত্রের বা কন্যার কন্যা হয় তাতেও কিছু যায় আসে না| তার নাতনীরা তার ঘনিষ্ঠ আত্মীয়জন| তাদের সঙ্গে যৌন সম্পর্ক থাকা অন্যায়|
“তোমার স্ত্রী জীবিত অবস্থায়, তুমি অবশ্যই তার বোনকে বিয়ে করবে না| এতে বোনরা পরস্পরের শত্রু হয়ে উঠবে| তোমরা অবশ্যই তোমাদের স্ত্রীর বোনের সঙ্গে যৌন সম্পর্ক রাখবে না|
“তোমরা অবশ্যই তোমাদের শিশুদের কোন একজনকে আগুনের মধ্য দিয়ে মোলক দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করবে না| একাজ করে তোমরা অবশ্যই তোমাদের ঈশ্বরের নামকে অপবিত্র করবে না| আমি তোমাদের প্রভু!
“কোন ধরণের প্রাণীর সঙ্গে তোমাদের যৌন সম্পর্ক অবশ্যই থাকবে না| এটা তোমাদের কেবল নোংরা করবে| একজন স্ত্রীলোকেরও কোন প্রাণীর সঙ্গে অবশ্যই যৌন সম্পর্ক থাকবে না| এটা প্রকৃতি বিরুদ্ধ|
“এইসব ভুল কাজ করে তোমরা নিজেদের অশুচি করো না| যে সব জাতিগণকে আমি তোমাদের সামনে তাদের দেশ থেকে দূর করে দেব তারা এই সমস্ত কর্ম দ্বারা নিজেদের অশুচি করেছে|
“সুতরাং তোমরা অবশ্যই আমার বিধি ও নিয়মাবলী মান্য করবে| তোমরা অবশ্যই ঐসব ভয়ঙ্কর পাপের কোন একটিও করবে না| সেই সব নিয়মাবলী ইস্রায়েলের নাগরিকদের জন্যই এবং সেগুলি তোমাদের মধ্যে বাসকারী লোকদের জন্যই|
যদি তোমরা এই ভয়ঙ্কর জিনিসগুলি করো, তাহলে তোমরা দেশকে কলুষিত করবে এবং তা তোমাদের দেশের বাইরে বার করে দেবে, যেমন করে তোমাদের সামনে জাতিগুলিকে বার করে দিয়েছিল|
তোমরা অবশ্যই আমার বিধি মানবে! তোমরা অবশ্যই ঐসব ভয়ঙ্কর পাপসমূহের কোন একটিও করবে না ইস্রায়েলে তোমাদের পূর্বে সেখানে প্রচলিত ছিল| ওইসব ভয়ঙ্কর পাপ দিয়ে তোমরা নিজেদের অবশ্যই কলুষিত করবে না| আমি তোমাদের প্রভু ও ঈশ্বর|”