হারুনের পুত্র ইমামদের কাছে সে তা আনবে এবং সে তা থেকে এক মুষ্টি মিহি সুজি ও তেল এবং সমস্ত কুন্দুরু নেবে। পরে ইমাম সেই কোরবানীর স্মরণ চিহ্ন হিসেবে তা কোরবানগাহ্র উপরে পুড়িয়ে ফেলবে; তা মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার।
তোমরা মাবুদের উদ্দেশে যে শস্য-উৎসর্গ আনবে তা খামি দ্বারা প্রস্তুত করা যাবে না, কেননা তোমরা খামি কিংবা মধু, এর কিছুই মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার হিসেবে পুড়িয়ে ফেলবে না।
যদি তুমি মাবুদের উদ্দেশে প্রথমে পেকেছে এমন শস্য থেকে শস্য-উৎসর্গ নিবেদন কর তবে তোমার প্রথমে পাকা শস্য থেকে শস্য-উৎসর্গ হিসেবে আগুনে ঝলসানো শীষ অর্থাৎ মোটা করে ভেঙ্গে নেওয়া কোমল শীষ নিবেদন করবে।