পবিত্র বাইবেল (কেরী ভার্সন
|
| 1 |
| আর সদাপ্রভু মোশিকে কহিলেন, |
| 2 |
| তুমি ইস্রায়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে বল, তোমরা সদাপ্রভুর যে সকল পর্ব পবিত্র সভা বলিয়া ঘোষণা করিবে, আমার সেই সকল পর্ব এই। |
| 3 |
| ছয় দিন কার্য করিতে হইবে, কিন্তু সপ্তম দিবসে বিশ্রামার্থক বিশ্রামপর্ব, পবিত্র সভা হইবে, তোমরা কোন কার্য করিবে না; সেই দিন তোমাদের সকল নিবাসে সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন। |
| 4 |
| তোমরা নিরূপিত সময়ে যে সকল পবিত্র সভা ঘোষণা করিবে, সদাপ্রভুর সেই সকল পর্ব এই। |
| 5 |
| প্রথম মাসে, মাসের চতুর্দশ দিবস সন্ধ্যাকালে সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব হইবে’ |
| 6 |
| এবং সেই মাসের পঞ্চদশ দিবসে সদাপ্রভুর উদ্দেশে তাড়ীশুন্য রুটির উৎসব হইবে; তোমরা সাত দিন তাড়ীশুন্য রুটি ভোজন করিবে; |
| 7 |
| প্রথম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম করিবে না। |
| 8 |
| কিন্তু সাত দিন সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার নিবেদন করিবে; সপ্তম দিবসে পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম করিবে না। |
| 9 |
| আর সদাপ্রভু মোশিকে কহিলেন, |
| 10 |
| তুমি ইস্রায়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে বল, আমি তোমাদিগকে যে দেশ দিব, সেই দেশে প্রবেশ করিয়া তোমরা যখন তদুৎপন্ন শস্য ছেদন করিবে, তখন তোমাদের কাটা শস্যের অগ্রিমাংশ বলিয়া এক আটি যাজকের নিকটে আনিবে। |
| 11 |
| সে সদাপ্রভুর সম্মুখে ঐ আটি দোলাইবে, যেন তোমাদের জন্য তাহা গ্রাহ্য হয়; বিশ্রামবারের পর দিন যাজক তাহা দোলাইবে। |
| 12 |
| আর যে দিন তোমরা ঐ আটি দোলাইবে, সেই দিন সদাপ্রভুর উদ্দেশে হোমার্থে একবর্ষীয় নির্দোষ একটি মেষশাবক উৎসর্গ করিবে। |
| 13 |
| তাহার ভক্ষ্য-নৈবেদ্য [এক ঐফার] দুই দশমাংশ তৈল মিশ্রিত সূক্ষ্ম সুজি; তাহা সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার হইবে; ও তাহার পেয় নৈবেদ্য এক হিন দ্রাক্ষারসের চতুর্থাংশ হইবে। |
| 14 |
| আর তোমরা যাবৎ আপন ঈশ্বরের উদ্দেশে এই উপহার না আন, সেই দিন পর্যন্ত রুটি কি ভাজা শস্য কি তাজা শীষ ভোজন করিবে না; তোমাদের সকল নিবাসে ইহা পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি। |
| 15 |
| আর সেই বিশ্রামবারের পরদিন হইতে, দোলনীয় নৈবেদ্যরূপ আটি আনিবার দিন হইতে, তোমরা পূর্ণ সাত বিশ্রামবার গণনা করিবে। |
| 16 |
| এইরূপে সপ্তম বিশ্রামবারের পরদিন পর্যন্ত তোমরা পঞ্চাশ দিবস গণনা করিয়া সদাপ্রভুর উদ্দেশে নূতন ভক্ষ্যের উপহার নিবেদন করিবে। |
| 17 |
| তোমরা আপন আপন নিবাস হইতে দোলনীয় নৈবেদ্যার্থে [এক ঐফার] দুই দশমাংশের দুইখানি রুটি আনিবে; সূক্ষ্ম সুজি দ্বারা তাহা প্রস্তুত করিও, ও তাড়ীতে পাক করিও; তাহা সদাপ্রভুর উদ্দেশে নিবেদিত আশুপক্বাংশ হইবে। |
| 18 |
| আর তোমরা সেই রুটির সহিত একবর্ষীয় নির্দোষ সাতটি মেষশাবক, একটি যুব বৃষ ও দুই মেষ উৎসর্গ করিবে; তাহা সদাপ্রভুর উদ্দেশে হোমবলি হইবে, এবং তৎসম্বন্ধীয় ভক্ষ্য-নৈবেদ্যের ও পেয় নৈবেদ্যের সহিত সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার হইবে। |
| 19 |
| পরে তোমরা পাপার্থক বলির জন্য একটি ছাগবৎস ও মঙ্গলার্থক বলির জন্য একবর্ষীয় দুইটি মেষশাবক বলিদান করিবে। |
| 20 |
| আর যাজক ঐ আশুপক্বাংশের রুটির সহিত ও দুই মেষশাবকের সহিত সদাপ্রভুর উদ্দেশে দোলনীয় নৈবেদ্যরূপে তাহাদিগকে দোলাইবে; সেই সকল যাজকের জন্য সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হইবে। |
| 21 |
| আর সেই দিনেই তোমরা ঘোষণা করিবে; তোমাদের পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম করিবে না; ইহা তোমাদের সকল নিবাসে পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি। |
| 22 |
| আর তোমাদের ভূমির শস্যছেদন কালে তোমরা কেহ আপন ক্ষেত্রের কোণস্থ শস্য নিঃশেষে ছেদন করিবে না, ও আপন শস্য ছেদনের পরে পতিত শস্য সংগ্রহ করিবে না; তাহা দুঃখী ও বিদেশীর জন্য ত্যাগ করিবে; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। |
| 23 |
| আর সদাপ্রভু মোশিকে কহিলেন, |
| 24 |
| তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, সপ্তম মাসে, সেই মাসের প্রথম দিনে তোমাদের বিশ্রামপর্ব, এবং তূরীধ্বনিসহযুক্ত স্মরণার্থক পবিত্র সভা হইবে। |
| 25 |
| তোমরা কোন শ্রমসাধ্য কর্ম করিবে না, কিন্তু সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে। |
| 26 |
| আর সদাপ্রভু মোশিকে কহিলেন, |
| 27 |
| আবার ঐ সপ্তম মাসের দশম দিন প্রায়শ্চিত্তদিন; সেই দিন তোমাদের পবিত্র সভা হইবে, ও তোমরা আপন আপন প্রাণকে দুঃখ দিবে, এবং সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে। |
| 28 |
| আর সেই দিন তোমরা কোন কার্য করিবে না; কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে তাহা প্রায়শ্চিত্ত দিন হইবে। |
| 29 |
| সেই দিন যে কেহ তাহার প্রাণকে দুঃখ না দেয়, সে আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে। |
| 30 |
| আর সেই দিন যে কোন প্রাণী কোন কার্য করে, তাহাকে আমি তাহার লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন করিব। |
| 31 |
| তোমরা কোন কার্য করিও না; ইহা তোমাদের সমস্ত নিবাসে পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী নিয়ম। |
| 32 |
| সেই দিন তোমাদের বিশ্রামার্থক বিশ্রামদিন হইবে, আর তোমরা আপন আপন প্রাণকে দুঃখ দিবে; মাসের নবম দিবস সন্ধ্যাকালে, এক সন্ধ্যা অবধি অপর সন্ধ্যা পর্যন্ত, আপনাদের বিশ্রামদিন পালন করিবে। |
| 33 |
| আর সদাপ্রভু মোশিকে কহিলেন, |
| 34 |
| তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, ঐ সপ্তম মাসের পঞ্চদশ দিবসাবধি সাত দিন পর্যন্ত সদাপ্রভুর উদ্দেশে কুটিরোৎসব হইবে। |
| 35 |
| প্রথম দিবসে পবিত্র সভা হইবে; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম করিবে না। |
| 36 |
| সাতদিন তোমরা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে; পরে অষ্টম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে; আর তোমরা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে; এটি পর্বসভা; তোমরা কোন শ্রমসাধ্য কর্ম করিবে না। |
| 37 |
| এই সকল সদাপ্রভুর পর্ব। এই সকল পর্ব তোমরা পবিত্র সভা বলিয়া ঘোষণা করিবে, এবং প্রতিদিন যেমন কর্তব্য, তদনুসারে সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার, হোমবলি, ভক্ষ্য-নৈবেদ্য এবং বলি ও পেয় উপহার উৎসর্গ করিবে। |
| 38 |
| সদাপ্রভুর বিশ্রামদিন হইতে, সদাপ্রভুর উদ্দেশে দাতব্য তোমাদের দান হইতে, তোমাদের সমস্ত মানত হইতে ও তোমাদের স্ব ইচ্ছায় দত্ত সমস্ত নৈবেদ্য হইতে এই সকল ভিন্ন। |
| 39 |
| আবার সপ্তম মাসের পঞ্চদশ দিবসে ভূমির ফল সংগ্রহ করিলে পর তোমরা সাত দিন সদাপ্রভুর উৎসব পালন করিবে; প্রথম দিবস বিশ্রামপর্ব ও অষ্টম দিবস বিশ্রামপর্ব হইবে। |
| 40 |
| আর প্রথম দিবসে তোমরা শোভাদায়ক বৃক্ষের ফল, খর্জুরপত্র, জড়ান গাছের শাখা এবং নদীতীরস্থ বাইসী-বৃক্ষ লইয়া তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে সাত দিন আনন্দ করিবে। |
| 41 |
| আর তোমরা বৎসরের মধ্যে সাত দিন সদাপ্রভুর উদ্দেশে সেই উৎসব পালন করিবে; ইহা তোমাদের পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি; সপ্তম মাসে তোমরা সেই উৎসব পালন করিবে। |
| 42 |
| তোমরা সাত দিন কুটিরে বাস করিও; ইস্রায়েল-বংশজাত সকলে কুটিরে বাস করিবে। |
| 43 |
| ইহাতে তোমাদের ভাবী বংশ জানিতে পারিবে যে, আমি ইস্রায়েল-সন্তানগণকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়া কুটিরে বাস করাইয়াছিলাম; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। |
| 44 |
| তখন মোশি ইস্রায়েল-সন্তানগণের নিকটে সদাপ্রভুর পর্বগুলির কথা কহিলেন। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengali2023/leviticus/023.mp3
27
23