বিশেষত অভিষিক্ত ইমাম যদি এমন গুনাহ্ করে যাতে লোকদের উপরে দোষ বর্তায়, তবে সে তার নিজের গুনাহ্র জন্য মাবুদের উদ্দেশে নিখুঁত একটি ষাঁড় গুনাহ্-কোরবানী হিসেবে কোরবানী করবে।
পরে ইমাম সেই রক্তের কিছু নিয়ে জমায়েত-তাঁবুর মধ্যে মাবুদের সম্মুখে অবস্থিত সুগন্ধি ধূপের কোরবানগাহ্র শিংগুলোতে লাগিয়ে দেবে, পরে বাছুরটির সমস্ত রক্ত নিয়ে জমায়েত-তাঁবুর দ্বারে অবস্থিত কোরবানগাহ্র গোড়ায় ঢালবে।
সবসুদ্ধ বাচ্চাটি নিয়ে শিবিরের বাইরে কোন পাক-পবিত্র স্থানে, ভস্ম ফেলে দেবার স্থানে এনে কাঠের উপরে আগুনে পুড়িয়ে দেবে; ভস্ম ফেলে দেবার স্থানেই তা পুড়িয়ে দিতে হবে।
সে সেই রক্তের কিঞ্চিৎ নিয়ে জমায়েত-তাঁবুর মধ্যে মাবুদের সম্মুখে অবস্থিত কোরবানগাহ্র শিংগুলোর উপরে দেবে; পরে জমায়েত-তাঁবুর দরজার কাছে স্থাপিত কোরবানগাহ্র গোড়ায় অন্য সমস্ত রক্ত ঢেলে দেবে।
আর মঙ্গল-কোরবানীর চর্বির মত তার সমস্ত চর্বি নিয়ে কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে; এভাবে ইমাম তার গুনাহ্ মোচনের জন্য কাফ্ফারা দেবে, তাতে তার গুনাহ্ মাফ করা হবে।
আর মঙ্গল-কোরবানী থেকে নেওয়া চর্বির মত তার সমস্ত চর্বি ছাড়িয়ে নেবে। পরে ইমাম মাবুদের উদ্দেশে খোশবুর জন্য কোরবানগাহ্র উপরে তা পুড়িয়ে ফেলবে; এভাবে ইমাম তার জন্য কাফ্ফারা দেবে, তাতে তার গুনাহ্ মাফ করা হবে।
পরে মঙ্গল-কোরবানীর ভেড়ার বাচ্চার মতই ইমাম এর সমস্ত চর্বি ছাড়িয়ে নেবে এবং মাবুদের উদ্দেশে অগ্নিকৃত কোরবানীর রীতি অনুসারে তা কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে; এভাবে ইমাম তার কৃত গুনাহ্র কাফ্ফারা দেবে; তাতে তার গুনাহ্ মাফ করা হবে।