সদাপ্রভুর এই বাক্য অমিত্তয়ের ছেলে যোনার কাছে প্রকাশিত হল, “তুমি সেই বড় শহর নীনবীতে গিয়ে তার বিরুদ্ধে প্রচার কর, কারণ তার লোকদের মন্দতা আমি দেখতে পেয়েছি।”
কিন্তু যোনা সদাপ্রভুর কাছ থেকে তর্শীশে পালিয়ে যাবার জন্য রওনা হলেন। তিনি যাফো বন্দরে গিয়ে তর্শীশে যাবার একটা জাহাজ পেলেন। ভাড়া দেবার পর তিনি সেই জাহাজে উঠলেন এবং সদাপ্রভুর কাছ থেকে পালিয়ে যাবার জন্য তর্শীশের দিকে যাত্রা করলেন।
এতে নাবিকেরা সবাই ভয় পেয়ে প্রত্যেকে নিজের নিজের দেবতার কাছে কান্নাকাটি করতে লাগল। জাহাজের ভার কমাবার জন্য তারা মালপত্র সমুদ্রে ফেলে দিল। কিন্তু এর আগেই যোনা জাহাজের খোলে নেমে গিয়ে শুয়ে পড়েছিলেন এবং তাঁর ঘুম গাঢ় হয়েছিল।
তখন জাহাজের ক্যাপ্টেন যোনার কাছে গিয়ে বললেন, “তুমি কেমন করে ঘুমাচ্ছ? উঠে তোমার দেবতাকে ডাক। তিনি হয়তো আমাদের দিকে মনোযোগ দেবেন আর তাতে আমরা ধ্বংস হব না।”
তখন তারা তাঁকে জিজ্ঞাসা করল, “তুমি আমাদের বল, এই যে বিপদ আমাদের উপর এসেছে তার জন্য কে দায়ী? তুমি কি কাজ কর? তুমি কোথা থেকে এসেছ? তুমি কোন্ দেশের লোক? তুমি কোন্ জাতির লোক?”
তবুও সেই নাবিকেরা তা না করে ডাংগার দিকে ফিরে যাবার জন্য সমস্ত শক্তি দিয়ে দাঁড় বাইতে লাগল; কিন্তু তারা পারল না, কারণ সমুদ্র আগের চেয়ে আরও ভয়ংকর হয়ে উঠল।
তখন তারা সদাপ্রভুকে ডেকে বলল, “হে সদাপ্রভু, এই লোকের মৃত্যুর জন্য আমাদের যেন মরতে না হয়। একজন নির্দোষ লোকের মৃত্যুর জন্য তুমি আমাদের দায়ী কোরো না, কারণ হে সদাপ্রভু, তুমি তো তোমার ইচ্ছামত কাজ করেছ।”