তারা ভূমির প্রতি লোভ করে সবলে তা কেড়ে নেয় এবং ঘরের প্রতিও লোভ করে তা হরণ করে; এভাবে তারা পুরুষ ও তার ঘরের প্রতি, মানুষের ও তার পৈতৃক অধিকারের প্রতি দৌরাত্ম্য করে।
এজন্য মাবুদ এই কথা বলেন, দেখ, আমি এই গোষ্ঠীর বিরুদ্ধে এমন অমঙ্গল কল্পনা করি, যা থেকে তোমরা নিজ নিজ ঘাড় বের করতে পারবে না এবং গর্ব করে চলতে পারবে না; কেননা সেই সময় দুঃসময়।
সেদিন লোকেরা তোমাদের বিষয়ে একটি প্রবাদ গ্রহণ করবে এবং আর্তনাদ সহকারে মাতম করবে, বলবে, আমাদের নিতান্তই সর্বনাশ হল, তিনি আমার জাতির অধিকার হস্তান্তর করেন; তিনি একেবারে আমার কাছ থেকে তা দূর করেন! আমাদের ভূমি ভাগ করে ধর্মত্যাগী লোককে দেন।
হে ইয়াকুব, আমি নিশ্চয়ই তোমার সমস্ত লোককে সমবেত করবো, আমি নিশ্চয়ই ইসরাইলের অবশিষ্টাংশকে সংগ্রহ করবো; তাদেরকে বস্রার ভেড়াগুলোর মত একত্র করবো; যেমন বাথানের মধ্যস্থিত ভেড়ার পাল, তেমনি অনেক লোকের কারণে তারা কোলাহল করবে।
ভঙ্গকারী উঠে তাদের অগ্রগামী হলেন; তারা বেড়া ভেঙ্গেছে, দ্বারে পৌঁছেছে, তা দিয়ে বাইরে গেছে এবং তাদের বাদশাহ্ তাদের সম্মুখে চলে গেলেন; আর মাবুদ তাদের অগ্রগামী হলেন।