হে পর্বতশ্রেণী ও পৃথিবীর অটল স্তম্ভরাজি, তোমরাও শোন প্রভুর অভিযোগ, নিজ প্রজাবৃন্দের সঙ্গে প্রভুর বিরোধ ঘটেছে, তিনি বিতর্কে লিপ্ত হয়েছেন ইসরায়েলের সঙ্গে।
আমি তোমাদের মিশর থেকেউদ্ধার করে এনেছিলাম, দাসত্বের বন্ধন থেকে তোমাদের করেছিলাম মুক্ত। তোমাদের পরিচালনা করার জন্য আমি পাঠিয়েছিলাম মোশি, হারোণ আর মিরিয়মকে।
হে আমার প্রজাবৃন্দ, স্মরণ কর তোমরা মোয়াবের রাজা বালাক কি চক্রান্ত করেছিল, বিয়োর-তনয় বালাম তাকেকি উত্তর দিয়েছিল, শিটিম থেকে গিলগল্ পর্যন্ত কি সবঘটনা ঘটেছিল, তাহলে তোমরা জানতে পারবে প্রভুর পরিত্রাণের ইতিহাস।
কি উপচার নিয়ে আমরা উপস্থিত হব প্রভু পরমেশ্বরের সম্মুখে? ঊর্ধ্বে আসীন ঈশ্বরের সাক্ষাতে করব প্রণিপাত? আমরা কি হোমবলির জন্য এক বৎসর বয়সের গোবৎসের পাল নিয়ে তাঁর সম্মুখে উপস্থিত হব?
প্রভু কি প্রসন্ন হবেন সহস্র সহস্র মেষ ও অগণিত তৈলধারায়? আমাদের অধর্মের জন্য কি আমরা প্রথমজাত পুত্রকে বলি দেব? নিজেদের পাপের জন্য কি উৎসর্গ করব আমাদের ঔরসজাত সন্তান?
তোমরা আহার করবে, কিন্তু তৃপ্ত হবে না, মিটবে না তোমাদের ক্ষুধা।তোমরা পৃথক রাখবে, কিন্তু সঞ্চয় করতেপারবে না। যদিও বা কিছু সঞ্চয় কর, শত্রুরা লুট নেবে সব।
তোমরা বীজ বুনবে, কিন্তু গোলায় তোলার জন্য কিছুই পাবে না, তোমরা জলপাই পেষাই করবে, কিন্তু ব্যবহারের জন্য একটুও তেল পাবে না, তোমরা দ্রাক্ষা মাড়াই করবে কিন্তু একটুও সুরা পাবে না পানের জন্য।
কারণ তোমরা অনুসরণ করে চলেছ রাজা অম্রির অনুশাসন এবং তার পুত্র রাজা আহাবের প্রবর্তিত রীতি-নীতি, তাদের পথেই চলেছ তোমরা, গ্রহণ করেছ তাদের মতামত। সেইজন্য আমি তোমাদের ধ্বংস করব নিঃশেষে, সকলে তোমাদের ধিক্কার দেবে, সর্বত্র সর্বজাতির বিদ্রূপের পাত্র হবে তোমরা।