বাংলা বাইবেল
|
| 1 |
| আমি আমার পাহারা-স্থানে দাঁড়াবো, দুর্গের উপরে নিজেকে অবস্থান করবো; আমার আবেদনের বিষয়ে তিনি আমাকে কি বলবেন এবং আমি কি উত্তর দেব, তা দেখে বুঝবো। |
| 2 |
| তখন মাবুদ জবাবে আমাকে বললেন, এই দর্শনের কথা লেখ, সুস্পষ্ট করে ফলকে খোদাই কর, যে পাঠ করে, সে যেন দৌড়াতে পারে। |
| 3 |
| কেননা এই দর্শন এখনও নিরূপিত কালের জন্য ও তা পরিণামের আকাঙ্খা করছে, আর মিথ্যে হবে না; তার বিলম্ব হলেও তার অপেক্ষা কর, কেননা তা অবশ্য উপস্থিত হবে, যথাসময়ে পূর্ণ হবে, বিলম্ব করবে না। |
| 4 |
| দেখ, তার প্রাণ অহংকারে ফুলে উঠেছে, তার অন্তর সরল নয়, কিন্তু ধার্মিক ব্যক্তি তার ঈমান দ্বারাই বাঁচবে। |
| 5 |
| বস্তুত মদ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে; সে অভিমানী বীর, সে ঘরে থাকে না; সে পাতালের মত অপরিমিত লোভী, সে মৃত্যুর মত, তৃপ্ত হয় না, কিন্তু সর্বজাতিকে একত্র করে আত্মসাৎ করে এবং সর্বলোকবৃন্দকে নিজের কাছে সংগ্রহ করে। |
| 6 |
| তারা সকলে কি তার বিরুদ্ধে দৃষ্টান্ত কথা ও তার বিষয়ে পরিহাসজনক প্রবাদ উত্থাপন করবে না? লোকে বলবে, “ধিক্ তাকে, যে পরধনে বর্দ্ধিষ্ণু হয়— কত দিন হবে?— আর যে বন্ধকী দ্রব্যের ভারে ভারী হয়।” |
| 7 |
| যারা তোমাকে দংশন করবে, তারা কি হঠাৎ উঠবে না? যারা তোমাকে সঞ্চালন করবে, তারা কি শীঘ্র জাগবে না? তখন তুমি তাদের লুণ্ঠিত বস্তু হবে। |
| 8 |
| তুমি অনেক জাতির সম্পত্তি লুট করেছ; এই কারণে জাতিদের সমস্ত শেষাংশ তোমার সম্পত্তি লুট করবে; এর কারণ হল মানুষের রক্তপাত এবং দেশ, নগর ও সেখানকার অধিবাসীদের প্রতি কৃত দৌরাত্ম্য। |
| 9 |
| ধিক তাকে যে তার কুলের জন্য অন্যায় লাভ সংগ্রহ করে, যেন উচ্চে বাসা করতে পারে, যেন অমঙ্গলের হাত থেকে উদ্ধার পেতে পারে। |
| 10 |
| অনেক জাতিকে উচ্ছিন্ন করাতে তুমি তোমার কুলের লজ্জাজনক মন্ত্রণা করেছ ও তোমার প্রাণের বিরুদ্ধে গুনাহ্ করেছ। |
| 11 |
| কেননা দেয়ালের মধ্য থেকে পাথর কাঁদবে ও কাঠের মধ্য থেকে কড়ি-বরগা তার উত্তর দেবে। |
| 12 |
| ধিক্ তাকে, যে রক্তপাত করে নগর গাঁথে, যে অন্যায় দ্বারা নগর সংস্থাপন করে। |
| 13 |
| দেখ, এ কি বাহিনীগণের মাবুদ থেকে হয় না যে, লোকবৃন্দ আগুনের জন্য পরিশ্রম করে এবং জাতিরা অসারতার জন্য ক্লান্ত হয়? |
| 14 |
| কারণ সমুদ্র যেমন পানিতে আচ্ছন্ন, তেমনি দুনিয়া মাবুদের মহিমাবিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হবে। |
| 15 |
| ধিক্ তাকে, যে তার প্রতিবেশীকে পান করায়; তুমি ভাণ্ডে তোমার বিষ মিশিয়ে থাক, আবার তাকে মাতাল করে থাক, যেন তুমি তাদের উলঙ্গতা দেখতে পাও। |
| 16 |
| তুমি সম্মানের পরিবর্তে অপমানেই পরিপূর্ণ হয়েছ; তুমিও পান করে উলঙ্গ হও; মাবুদের ডান হাতের পানপাত্র তোমার দিকে ফিরান যাবে ও তোমার গৌরবের উপরে জঘন্য লজ্জা উপস্থিত হবে। |
| 17 |
| কারণ লেবাননের প্রতি কৃত দৌরাত্ম্য তোমাকে আচ্ছন্ন করবে ও পশুদের সংহার তোমার ত্রাস জন্মাবে; এর কারণ মানুষের রক্তপাত এবং দেশ, নগর ও সেখানকার অধিবাসীদের প্রতি কৃত দৌরাত্ম্য। |
| 18 |
| খোদাই-করা মূর্তিতে উপকার কি যে, তার নির্মাতা তা ক্ষোদাই করে? ছাঁচে ঢালা মূর্তি ও মিথ্যার শিক্ষকেই বা উপকার কি যে, নিজের নির্মিত বস্তুর নির্মাতা তাতে বিশ্বাস করে নির্বাক মূর্তি তৈরি করে? |
| 19 |
| ধিক্ তাকে, যে কাঠকে বলে, তুমি জাগ, নির্বাক পাথরকে বলে, তুমি ওঠ। সে কি শিক্ষা দেবে? দেখ, সে সোনা ও রূপায় মোড়ানো, তার অন্তরে শ্বাসবায়ুর লেশমাত্রও নেই। |
| 20 |
| কিন্তু মাবুদ তাঁর পবিত্র এবাদতখানায় আছেন; সমস্ত দুনিয়া তাঁর সম্মুখে নীরব থাক। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibacib/habakkuk/002.mp3
3
2