কারণ এই দর্শনের কথা পূর্ণ হবার সময় এখনও বাকী আছে, কিন্তু তা তাড়াতাড়ি এগিয়ে আসছে এবং সেই দর্শন মিথ্যা প্রমাণিত হবে না। দেরি হলেও তার জন্য অপেক্ষা কর; তা ঠিক সময়ে নিশ্চয়ই পূর্ণ হবে। তুমি এই কথা লেখ:
গর্বে ভরা বাবিলের সংগে আংগুর-রস বিশ্বাসঘাতকতা করছে, তাকে অস্থির করে তুলছে। সে মৃতস্থানের মত লোভী এবং মৃত্যুর মত কখনও তৃপ্ত হয় না; সে সমস্ত জাতিকে নিজের কাছে জড়ো করে এবং তাদের বন্দী করে নিয়ে যায়।
তুমি অনেক জাতির ধন-সম্পদ লুট করেছ বলে সেই সব জাতির বেঁচে থাকা লোকেরা তোমার ধন-সম্পত্তি লুট করবে। এর কারণ হল, তুমি মানুষের রক্তপাত করেছ; তুমি নানা দেশ, শহর ও সেগুলোর মধ্যেকার সমস্ত লোকদের অত্যাচার করেছ।
লেবাননের উপর তুমি যে অত্যাচার করেছ সেই অত্যাচার সম্পূর্ণভাবে তোমার উপর আসবে এবং সেখানকার পশুদের মেরে ফেলেছ বলে এখন পশুরাই তোমাকে ভয় দেখাবে। তুমি তো মানুষের রক্তপাত করেছ এবং দেশ, শহর ও সেখানকার সমস্ত লোকদের অত্যাচার করেছ।
“প্রতিমার কোন মূল্য নেই, কারণ মানুষই তো তাকে খোদাই করে তৈরী করেছে। ছাঁচে ঢালা মূর্তিরও মূল্য নেই, কারণ তা থেকে মানুষ মিথ্যা শিক্ষা পায়। যে তা তৈরী করে সে কেন তার হাতে গড়া জিনিসের উপর নির্ভর করে? সেই প্রতিমা তো কথা বলতে পারে না।
জাতিরা বলবে, ‘ধিক্ তাকে, যে কাঠকে জীবিত হতে বলে কিম্বা প্রাণহীন পাথরকে জেগে উঠতে বলে।’ সেগুলো কি তাকে শিক্ষা দিতে পারে? সেগুলো তো সোনা আর রূপা দিয়ে মোড়ানো; সেগুলোর মধ্যে শ্বাসবায়ু নেই।