বাংলা বাইবেল
|
| 1 |
| পরে আমি চোখ তুলে লক্ষ্য করলাম, আর দেখ, পরিমাপের দড়ি হাতে এক জন পুরুষ। |
| 2 |
| তখন আমি জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় যাচ্ছেন? তিনি আমাকে বললেন, জেরুশালেম মাপতে, তার চওড়া ও তার লম্বা কত তা দেখতে যাচ্ছি। |
| 3 |
| আর দেখ, যে ফেরেশতা আমার সঙ্গে আলাপ করছিলেন, তিনি অগ্রসর হলেন; আর এক জন ফেরেশতা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। |
| 4 |
| তিনি তাঁকে বললেন, তুমি দৌড়ে গিয়ে যুবককে বল, জেরুশালেমের মধ্যবর্তী মানুষ ও পশুদের জন্য প্রাচীর-বিহীন গ্রামগুলোর মত তার বসতি হবে; |
| 5 |
| কারণ মাবুদ বলেন, আমিই তার চারদিকে আগুনের প্রাচীরস্বরূপ হব এবং আমি তার মধ্যবর্তী মহিমাস্বরূপ হবো। |
| 6 |
| অহো! অহো! উত্তর দেশ থেকে পালিয়ে যাও, মাবুদ এই কথা বলেন; কেননা আমি তোমাদের আসমানের চার বায়ুর মত ছড়িয়ে দিয়েছি, মাবুদ এই কথা বলেন। |
| 7 |
| অহো সিয়োন, ব্যাবিলন-কন্যার সহনিবাসীনী! জীবন রক্ষার্থে পালিয়ে যাও। |
| 8 |
| কারণ বাহিনীগণের মাবুদ এই কথা বলেন; মহিমার পরে তিনি আমাকে সেই জাতিদের কাছে পাঠালেন, যারা তোমাদের লুট করেছে; কেননা যে ব্যক্তি তোমাদেরকে স্পর্শ করে, সে তাঁর চোখের মণি স্পর্শ করে। |
| 9 |
| কারণ দেখ, আমি তাদের উপরে আমার হাত উঠাব, তাতে তারা তাদের গোলামদের লুটবস্তু হবে, আর তোমরা জানবে যে, বাহিনীগণের মাবুদই আমাকে পাঠিয়েছেন। |
| 10 |
| সিয়োন-কন্যে, আনন্দগান কর, আহ্লাদ কর, কেননা দেখ, আমি আসছি, আর আমি তোমার মধ্যে বাস করবো, মাবুদ এই কথা বলেন। |
| 11 |
| সেই দিনে অনেক জাতি মাবুদের প্রতি আসক্ত হবে, আমার লোক হবে; এবং আমি তোমার মধ্যে বাস করবো, তাতে তুমি জানবে যে, বাহিনীগণের মাবুদই আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। |
| 12 |
| আর মাবুদ পবিত্র দেশে নিজের অংশ বলে এহুদাকে অধিকার করবেন ও জেরুশালেমকে আবার মনোনীত করবেন। |
| 13 |
| মাবুদের সাক্ষাতে প্রাণীমাত্র নীরব হও, কেননা তিনি তাঁর পবিত্র শরীয়ত-তাঁবুর মধ্য থেকে জেগে উঠেছেন। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibacib/zechariah/002.mp3
14
2