বাংলা সমকালীন সংস্করণ
|
| 1 |
| তারপর আমি চোখ তুলে দেখলাম, আর সেখানে আমার সামনে মাপের দড়ি হাতে একজন লোক ছিল! |
| 2 |
| আমি জিজ্ঞাসা করলাম, “আপনি কোথায় যাচ্ছেন?” তিনি উত্তর দিলেন, “জেরুশালেমকে মাপতে, সেটা কত চওড়া আর কত লম্বা তা দেখতে যাচ্ছি।” |
| 3 |
| তারপর যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তিনি চলে যাচ্ছিলেন, এমন সময় আর একজন স্বর্গদূত তাঁর সঙ্গে দেখা করতে এলেন |
| 4 |
| এবং তাঁকে বললেন, “আপনি দৌড়ে গিয়ে ওই যুবককে বলুন, ‘জেরুশালেমের মধ্যে মানুষ ও পশুর সংখ্যা বেশি হওয়ার দরুন তাতে কোনও প্রাচীর থাকবে না। |
| 5 |
| এবং আমি নিজেই তার চারপাশে আগুনের প্রাচীর হব আর তার মধ্যে মহিমাস্বরূপ হব,’ সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। |
| 6 |
| “এসো! এসো! উত্তর দেশ থেকে পালাও,” সদাপ্রভু এই কথা বলেন, “কেননা আমি তোমাদের আকাশে বাতাসের মতো চারিদিকে ছড়িয়ে দিয়েছি,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। |
| 7 |
| “এসো, হে সিয়োন! তোমরা যারা ব্যাবিলনে বাস করছ, পালাও!” |
| 8 |
| কারণ সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন: “সেই প্রতাপান্বিত জন যারা তোমাদের লুট করেছে তাদের বিরুদ্ধে আমাকে পাঠানোর পরে—কারণ যে কেউ তোমাদের স্পর্শ করে সে আমার চোখের মণি স্পর্শ করে— |
| 9 |
| আমি নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আমার হাত উঠাব যাতে তাদের দাসেরা তাদের লুট করবে। তখন তারা জানতে পারবে যে সর্বশক্তিমান সদাপ্রভু আমাকে পাঠিয়েছেন। |
| 10 |
| “হে সিয়োন-কন্যা, আনন্দগান করো এবং খুশি হও। কেননা আমি আসছি, এবং আমি তোমাদের মধ্যে বাস করব,” সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। |
| 11 |
| “সেদিন অনেক জাতি সদাপ্রভুর সঙ্গে যুক্ত হয়ে আমার লোক হবে। আমি তোমাদের মধ্যে বাস করব আর তোমরা জানবে যে সর্বশক্তিমান সদাপ্রভু আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। |
| 12 |
| সদাপ্রভু পবিত্র দেশে নিজের অংশ বলে যিহূদাকে অধিকার করবেন ও জেরুশালেমকে আবার মনোনীত করবেন। |
| 13 |
| সমস্ত মানুষ, সদাপ্রভুর সামনে নীরব হও, কেননা তিনি নিজের পবিত্র বাসস্থানের মধ্য থেকে বের হয়ে এসেছেন।” |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibcv/zechariah/002.mp3
14
2