পবিএ বাইবেল
|
| 1 |
| আমি আরও দেখলাম, জরীপের দড়ি হাতে এক ব্যক্তি। |
| 2 |
| আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় চলেছেন? তিনি বললেন, জেরুশালেম জরীপ করতে, এর দৈর্ঘ্য ও প্রস্থ কত তা-ই দেখতে চলেছি। |
| 3 |
| যে স্বর্গদূত আমার সঙ্গে কথা বলছিলেন তিনিও এগিয়ে গেলেন, তখন আর একজন স্বর্গদূত তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এলেন এবং তাঁকে বললেন, |
| 4 |
| তুমি দৌড়ে গিয়ে ঐ আমীন যুবককে বল, জেরুশালেমের মানুষ ও পশুপালের সংখ্যাধিক্যের জন্য এটি একটি প্রাচীরবিহীন উন্মুক্ত নগর হবে। |
| 5 |
| প্রভু পরমেশ্বর বলছেন, এর চারিদিকে আমিই হব অগ্নিপ্রাচীর, আমিই হব এর গৌরব। |
| 6 |
| পরমেশ্বর বলছেন, পালাও, পালাও! উত্তরাঞ্চলের দেশ থেকে পালিয়ে যাও। কারণ আমি তোমাদের চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি। |
| 7 |
| পালাও, তোমরা, যারা ব্যাবিলনে বাস করছ, সিয়োনে পালিয়ে যাও। |
| 8 |
| যারা তোমাদের নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে সর্বধিপতি প্রভু পরমেশ্বর আমাকে পাঠিয়েছেন সপ্রতাপে, কারণ যারা তোমাদের আঘাত করে তারা তাঁর নয়নের মণিতেই আঘাত হানে। তিনিই বলছেন, |
| 9 |
| দেখ, আমি স্বয়ং তাদের আঘাত করব, তার ফলে যারা তাদের অধীন ছিল তাদের দ্বারাই তারা সমূলে উৎপাটিত হবে, এর দ্বারাই তোমরা জানবে যে সর্বাধিপতি প্রভুই আমাকে পাঠিয়েছেন। |
| 10 |
| প্রভু পরমেশ্বর বলছেন, হে জেরুশালেমবাসী! আন্দগান কর, উল্লাস কর। আমি আসছি, তোমাদের সঙ্গেই আমি বাস করব। |
| 11 |
| সেদিন অনেক জাতি পরমেশ্বরের প্রতি আসক্ত হবে, তারা হবে তাঁর প্রজা, আর তিনি তোমাদের সাথে বাস করবেন। তখন তোমরা জানবে যে তিনিই তোমাদের কাছে আমাকে পাঠিয়েছেন। |
| 12 |
| এই পুণ্যভূমিতে যিহুদীয়া প্রদেশকেই পরমেশ্বর নিজস্ব অংশরূপে অধিকার করবেন এবং জেরুশালেমই হবে তাঁর প্রিয় নগরী। |
| 13 |
| প্রভু পরমেশ্বর আপন পবিত্র আবাস থেকে আসছেন। তোমরা সকলে শান্ত হও। পরমেশ্বর আপন পবিত্র পীঠে জাগ্রত। তিনি আসছেন। তোমরা সকলে নীরব হও। |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/zechariah/002.mp3
14
2