Pobitro Baibel
|
| 1 |
| তারপর সেই স্বর্গদূত আমাকে দেখালেন মহাপুরোহিত যিহোশূয় সদাপ্রভুর দূতের সামনে দাঁড়িয়ে আছেন এবং তাঁকে দোষ দেবার জন্য শয়তান তাঁর ডানদিকে দাঁড়িয়ে আছে। |
| 2 |
| সদাপ্রভু শয়তানকে বললেন, “শয়তান, সদাপ্রভু তোমাকে বাধা দিন। যিরূশালেমকে যিনি বেছে নিয়েছেন তিনি তোমাকে বাধা দিন। এই লোকটি কি আগুন থেকে বের করে নেওয়া কাঠ নয়?” |
| 3 |
| তখন যিহোশূয় নোংরা কাপড় পরা অবস্থায় সদাপ্রভুর দূতের সামনে দাঁড়িয়ে ছিলেন। |
| 4 |
| সেই দূত নিজের সামনে দাঁড়িয়ে থাকা অন্য দূতদের বললেন, “তার নোংরা কাপড়-চোপড় খুলে ফেল।” তারপর তিনি যিহোশূয়কে বললেন, “দেখ, আমি তোমার পাপ দূর করে দিয়েছি এবং আমি তোমাকে সুন্দর পোশাক পরাব।” |
| 5 |
| তখন আমি বললাম, “তাঁর মাথায় একটা পরিষ্কার পাগড়ী দেওয়া হোক।” সেইজন্য সেই দূতেরা তাঁর মাথায় একটা পরিষ্কার পাগড়ী দিলেন এবং তাঁকে পোশাক পরালেন। তখনও সদাপ্রভুর দূত তাঁদের কাছে দাঁড়িয়ে ছিলেন। |
| 6 |
| তারপর সদাপ্রভুর দূত যিহোশূয়কে বললেন, |
| 7 |
| “সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু তোমাকে বলছেন, ‘তুমি যদি আমার পথে চল ও আমার সেবা-কাজ কর তাহলে তুমি আমার ঘরের সব কিছু পরিচালনা করবে এবং আমার উঠানের দেখাশোনার ভার পাবে, আর যারা এখানে দাঁড়িয়ে আছে আমি তাদের মতই আমার সামনে আসবার অধিকার তোমাকে দেব। |
| 8 |
| হে মহাপুরোহিত যিহোশূয়, তুমি শোন এবং তোমার সামনে বসে থাকা তোমার সংগী-পুরোহিতেরা শুনুক। আমি যে সেই চারাকে, অর্থাৎ আমার দাসকে নিয়ে আসব এই পুরোহিতেরা হল তার চিহ্ন। |
| 9 |
| হে যিহোশূয়, আমি তোমার সামনে একটা পাথর রেখেছি। সেই পাথরের উপরে সাতটা চোখ রয়েছে, আর তার উপরে আমি একটা কথা খোদাই করব এবং আমি এক দিনেই এই দেশের পাপ দূর করে দেব। |
| 10 |
| সেই দিন তোমরা প্রত্যেকে তোমাদের আংগুর লতা ও ডুমুর গাছের তলায় বসবার জন্য তোমাদের প্রতিবেশীকে নিমন্ত্রণ করবে। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি।’ ” |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalisbcl/zechariah/003.mp3
14
3