×

পবিএ বাইবেল

মালাখি ৪

1
দেখ, আসন্ন সেই দিন জ্বলন্ত চুল্লীর মত। গর্বোদ্ধত ও দুরাচারীরা আগামী সেই দিনে জ্বালানি কাঠের মত পুড়ে নিশ্চিহ্ন হয়ে যাবে, ঝাড়ে মূলে হবে নির্বংশ।
2
ভক্তেরা, তোমাদের উপর উদিত হবে আমার পরাক্রম সূর্য। তারই রশ্মিতে তোমরা লাভ করবে নবশক্তি, মুক্তির আনন্দে হবে মাতোয়ারা।
3
আমার সেই পরাক্রমের দিনে তোমরা দুষ্টদের ধূলার মত করবে পদদলিত।
4
স্মরণ কর আমার দাস মোশির বিধানের কথা। আমি হোরেব পর্বতে সেই অনুশান তাকে দিয়েছিলাম যেন ইসরায়েল কুল তা পালন করে।
5
প্রভুর সেই মহাভয়ঙ্কর দিন উপস্থিত হওয়ার আগে আমি তোমাদের কাছে নবী এলিয়কে পাঠাব।
6
তিনি মানুষের মাঝে ও শান্তি ও প্রীতি ফিরিয়ে আনবেন, দূর করে দেবেন বিচ্ছেদের অভিশাপ, অন্যথায় আমাকে গিয়ে তোমাদের সবংশে নিধন করতে হবে।
Bengali CL BSI 2016
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L. 2016 by The Bible Society of India Used by permission. worldwide
:
নোট সংরক্ষণ করুন