Pobitro Baibel
|
| 1 |
| সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “দেখ, সেই দিনটা আসছে, তা চুল্লীর আগুনের মত জ্বলবে। সেই দিন সমস্ত গর্বিত লোক ও অন্যায়কারীরা নাড়ার মত হবে এবং পুড়ে যাবে। একটা শিকড় বা একটা ডালও বাকী থাকবে না। |
| 2 |
| কিন্তু তোমরা যারা আমাকে ভক্তিপূর্ণ ভয় কর তোমাদের উপরে ন্যায়ের সূর্য উঠবে যার আলোর রশ্মিতে থাকবে সুস্থতা। তোমরা বের হয়ে গোয়াল থেকে ছাড়া পাওয়া বাছুরের মত লাফাবে। |
| 3 |
| তারপর তোমরা দুষ্টদের পায়ে মাড়াবে, কারণ যেদিন আমি এই সব কাজ করব সেই দিন তারা হবে তোমাদের পায়ের তলায় পড়া ছাইয়ের মত। আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি। |
| 4 |
| “তোমরা আমার দাস মোশির আইন-কানুনের কথা, অর্থাৎ আমি তাকে হোরেবে সমস্ত ইস্রায়েলের জন্য যে সব নিয়ম ও আদেশ দিয়েছিলাম তা মনে কর। |
| 5 |
| “দেখ, সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ংকর দিন আসবার আগে আমি সদাপ্রভু তোমাদের কাছে নবী এলিয়কে পাঠিয়ে দেব। |
| 6 |
| সে পিতাদের অন্তর তাদের ছেলেমেয়েদের দিকে এবং ছেলেমেয়েদের অন্তর তাদের পিতাদের দিকে ফিরাবে, যেন আমি এসে অভিশাপ দিয়ে দেশকে ধ্বংস না করি।” ॥ভব |
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalisbcl/malachi/004.mp3
4
4