বাংলা বাইবেল (BSI)
|
| 1 |
| পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, |
| 2 |
| তুমি দুইটী রৌপ্যময় তূরী নির্ম্মাণ কর; পিটান রৌপ্যে তাহা নির্ম্মাণ কর; তুমি তাহা মণ্ডলীকে আহ্বান করিবার জন্য ও শিবির সকলের যাত্রার জন্য ব্যবহার করিবে। |
| 3 |
| সেই দুই তূরী বাজিলে সমস্ত মণ্ডলী সমাগম-তাম্বুর দ্বারসমীপে তোমার নিকটে একত্র হইবে। |
| 4 |
| কিন্তু একটী তূরী বাজাইলে অধ্যক্ষগণ, ইস্রায়েলের সহস্রপতিগণ, তোমার নিকটে একত্র হইবে। |
| 5 |
| তোমরা রণবাদ্য বাজাইলে পূর্ব্বদিক্স্থিত শিবিরের লোকেরা শিবির উঠাইবে। |
| 6 |
| তোমরা দ্বিতীয় বার রণবাদ্য বাজাইলে দক্ষিণদিক্স্থিত শিবিরের লোকেরা শিবির উঠাইবে; তাহাদের প্রস্থানার্থ রণবাদ্য বাজাইতে হইবে। |
| 7 |
| কিন্তু সমাজের সমাগমার্থে তূরী বাজাইবার সময়ে তোমরা রণবাদ্য বাজাইও না। |
| 8 |
| হারোণের সন্তান যাজকেরা সেই তূরী বাজাইবে, তোমাদের পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধির নিমিত্ত তোমরা তাহা রাখিবে। |
| 9 |
| আর যে সময়ে তোমরা আপন দেশে তোমাদের ক্লেশদায়ক বিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করিতে যাইবে, তৎকালে এই তূরীতে রণবাদ্য বাজাইবে; তাহাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তোমাদিগকে স্মরণ করা যাইবে, ও তোমরা আপনাদের শত্রুগণ হইতে নিস্তার পাইবে। |
| 10 |
| আর তোমাদের আনন্দের দিনে, পর্ব্বদিনে ও মাসারম্ভে তোমাদের হোমের ও তোমাদের মঙ্গলার্থক বলিদানের উপলক্ষে তোমরা সেই তূরী বাজাইবে; তাহাতে তাহা তোমাদের ঈশ্বরের সম্মুখে তোমাদের স্মরণার্থক হইবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। |
| 11 |
| পরে দ্বিতীয় বৎসর দ্বিতীয় মাসে, মাসের বিংশতিতম দিবসে সেই মেঘ সাক্ষ্যের আবাসের উপর হইতে ঊর্দ্ধে নীত হইল। |
| 12 |
| তাহাতে ইস্রায়েল-সন্তানগণ আপনাদের যাত্রার নিয়মানুসারে সীনয় প্রান্তর হইতে যাত্রা করিল, পরে সেই মেঘ পারণ প্রান্তরে অবস্থিতি করিল। |
| 13 |
| মোশি দ্বারা দত্ত সদাপ্রভুর আজ্ঞানুসারে তাহারা এই প্রথম বার যাত্রা করিল। |
| 14 |
| প্রথমে আপন সৈন্যগণের সহিত যিহূদা-সন্তানগণের শিবিরের পতাকা চলিল; অম্মীনাদবের পুত্র নহশোন তাহাদের সেনাপতি ছিলেন। |
| 15 |
| আর সূয়ারের পুত্র নথনেল ইষাখর-সন্তানগণের বংশের সেনাপতি ছিলেন। |
| 16 |
| আর হেলোনের পুত্র ইলীয়াব সবূলূন-সন্তানগণের বংশের সেনাপতি ছিলেন। |
| 17 |
| পরে আবাস তোলা হইল, এবং গের্শোনের সন্তানগণ ও মরারির সন্তানগণ সেই আবাস বহন করিয়া অগ্রসর হইল। |
| 18 |
| তৎপরে আপন সৈন্যগণের সহিত রূবেণের শিবিরের পতাকা চলিল; শদেয়ূরের পুত্র ইলীষূর তাহাদের সেনাপতি ছিলেন। |
| 19 |
| আর সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল শিমিয়োন-সন্তানগণের বংশের সেনাপতি ছিলেন। |
| 20 |
| দ্যূয়েলের পুত্র ইলীয়াসফ গাদ-সন্তানগণের বংশের সেনাপতি ছিলেন। |
| 21 |
| পরে কহাতীয়েরা ধর্ম্মধাম বহন করতঃ যাত্রা করিল; এবং গন্তব্য স্থানে উহাদের উপস্থিত হইবার পূর্ব্বে আবাস স্থাপিত হইল। |
| 22 |
| পরে আপন সৈন্যগণের সহিত ইফ্রয়িম-সন্তানগণের শিবিরের পতাকা চলিল; অম্মীহূদের পুত্র ইলীশামা তাহাদের সেনাপতি ছিলেন। |
| 23 |
| আর পদাহসূরের পুত্র গমলীয়েল মনঃশি-সন্তানগণের বংশের সেনাপতি ছিলেন। |
| 24 |
| গিদিয়োনির পুত্র অবীদান বিন্যামীন-সন্তানগণের বংশের সেনাপতি ছিলেন। |
| 25 |
| পরে সমস্ত শিবিরের পশ্চাতে আপন সৈন্যের সহিত দান-সন্তানগণের শিবিরের পতাকা চলিল; অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর তাহাদের সেনাপতি ছিলেন। |
| 26 |
| আর অক্রণের পুত্র পগীয়েল আশের-সন্তানগণের বংশের সেনাপতি ছিলেন। |
| 27 |
| ঐননের পুত্র অহীরঃ নপ্তালি-সন্তানগণের বংশের সেনাপতি ছিলেন। |
| 28 |
| ইস্রায়েল-সন্তানগণের যাত্রার এই নিয়ম ছিল; তাহারা এইরূপে যাত্রা করিত। |
| 29 |
| আর মোশি আপন শ্বশুর মিদিয়োনীয় রূয়েলের পুত্র হোববকে কহিলেন, সদাপ্রভু আমাদিগকে যে স্থান দিতে প্রতিজ্ঞা করিয়াছেন, আমরা সেই স্থানে যাত্রা করিতেছি; তুমিও আমাদের সহিত আইস, আমরা তোমার মঙ্গল করিব, কেননা সদাপ্রভু ইস্রায়েলের পক্ষে মঙ্গল প্রতিজ্ঞা করিয়াছেন। |
| 30 |
| তিনি তাঁহাকে কহিলেন, আমি যাইব না, আমি আপন দেশে ও আপন জ্ঞাতিদের নিকটে যাইব। |
| 31 |
| মোশি কহিলেন, বিনয় করি, আমাদিগকে ত্যাগ করিও না, কেননা প্রান্তরের মধ্যে আমাদের শিবির স্থাপনের বিষয় তুমি জান, আর তুমি আমাদের চক্ষুঃস্বরূপ হইবে। |
| 32 |
| আর যদি তুমি আমাদের সঙ্গে যাও, তবে এই ফল হইবে, সদাপ্রভু আমাদের প্রতি যে মঙ্গল করিবেন, আমরা তোমার প্রতি তাহাই করিব। |
| 33 |
| পরে তাহারা সদাপ্রভুর পর্ব্বত হইতে তিন দিনের পথ গমন করিল, এবং সদাপ্রভুর নিয়ম-সিন্দুক তাহাদের জন্য বিশ্রাম-স্থানের অন্বেষণার্থে তিন দিনের পথ তাহাদের অগ্রগামী হইল। |
| 34 |
| আর শিবির হইতে স্থানান্তরে গমন সময়ে সদাপ্রভুর মেঘ দিবসে তাহাদের উপরে থাকিত। |
| 35 |
| আর সিন্দুকের অগ্রসর হইবার সময়ে মোশি বলিতেন, হে সদাপ্রভু, উঠ, তোমার শত্রুগণ ছিন্নভিন্ন হউক, তোমার বিদ্বেষিগণ তোমার সম্মুখ হইতে পলায়ন করুক। |
| 36 |
| আর উহার বিশ্রামকালে তিনি বলিতেন, হে সদাপ্রভু, ইস্রায়েলের সহস্র সহস্রের অযুত অযুতের কাছে ফিরিয়া আইস। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibsi/numbers/010.mp3
36
10