তখন প্রভু পরমেশ্বর বললেন, শোন তোমরা, তোমাদের মধ্যে যে নবী, তার কাছে দিব্য দর্শনের মাধ্যমে আমি প্রভু পরমেশ্বর নিজেকে ব্যক্ত করি। স্বপ্নে তার সঙ্গে আমি কথা বলি।
তার সঙ্গে আমি সর্বপরি স্পষ্ট ভাবে কথা বলি, নিগূঢ় ভাষায় নয়, আর সে প্রভু পরমেশ্বরের রূপ দর্শন করে। আমার দাস মোশির বিরুদ্ধে কথা বলতে তোমাদের ভয় হল না?
শিবিরের উপর থেকে মেঘপুঞ্জ অপসৃত হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল মরিয়মের দেহ তুষারের মত সাদা হয়ে গেছে। হারোণ মরিয়মের দিকে চেয়ে দেখলেন তাঁর শ্বেতী হয়েছে।
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, এর পিতা যদি এর মুখে থুতু দিত, তাহলে তি সাতদিন একে লজ্জাগ্রস্ত হয়ে থাকতে হত না? সাতদিন ও ছাউনির বাইরে অস্পৃশ্য হয়ে থাকুক, তার পরে তাকে আবার ভিতরে আনা হবে।