সদাপ্রভু মোশিকে ইস্রায়েলীয়দের এই কথা বলতে বললেন, “যে দেশটা আমি তোমাদের নিজের দেশ হিসাবে দিচ্ছি সেখানে যাবার পরে আমাকে খুশী করবার গন্ধের জন্য তোমরা পাল থেকে গরু, ভেড়া বা ছাগল নিয়ে এসে আমার উদ্দেশে আগুনে-করা উৎসর্গ করবে। উৎসর্গের প্রত্যেকটি পশুর সংগে থাকবে শস্য-উৎসর্গ এবং ঢালন-উৎসর্গ- সেটা পোড়ানো-উৎসর্গই হোক, কিম্বা বিশেষ মানত পূরণের উৎসর্গই হোক, কিম্বা নিজের ইচ্ছায় করা উৎসর্গই হোক, কিম্বা কোন পর্বের উৎসর্গই হোক। উৎসর্গের পশুটা বাচ্চা-ভেড়া হলে তার সংগে শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি ময়দা আনতে হবে। ময়দার পরিমাণ হবে এক কেজি আটশো গ্রাম আর তেলের পরিমাণ হবে প্রায় এক লিটার। ঢালন-উৎসর্গের জন্য আনতে হবে প্রায় এক লিটার আংগুর-রস।
অন্য জাতির কোন লোক কিম্বা তোমাদের মধ্যে বাস করা অন্য কেউ যদি সদাপ্রভুকে খুশী করবার গন্ধের জন্য আগুনে-করা উৎসর্গের অনুষ্ঠান করে তবে তাকে ঠিক তোমাদের মতই সমস্ত কিছু করতে হবে। বংশের পর বংশ ধরে এই নিয়ম চলবে।
তোমাদের সমাজে সকলের জন্য একই নিয়ম চালু থাকবে- সে তোমরাই হও কিম্বা তোমাদের মধ্যে বাস করা ভিন্ন জাতির লোকই হোক। বংশের পর বংশ ধরে তা হবে একটা স্থায়ী নিয়ম। এই ব্যাপারে আমার কাছে তোমরাও যা ভিন্ন জাতির লোকেরাও তা।
এর পর সদাপ্রভু মোশিকে ইস্রা-য়েলীয়দের এই কথা বলতে বললেন, “আমি তোমাদের যে দেশে নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে যখন তোমরা দেশের ফসল ভোগ করবে তখন সেই ফসলের একটা অংশ তোমরা আমার কাছে উৎসর্গ করবে।
“যদি কোন ভুলের দরুন তোমরা সবাই মোশির মধ্য দিয়ে দেওয়া সদাপ্রভুর এই সব আদেশের কোনটা পালন না কর এবং সেই আদেশ দেওয়ার দিন থেকে শুরু করে যদি বংশের পর বংশ ধরে সেই ভুল তোমাদের হতেই থাকে আর সেই ভুল যদি সকলের অজানা থেকে যায়, তবে তা জানবার পরে সদাপ্রভুকে খুশী করবার গন্ধের জন্য গোটা ইস্রায়েল জাতিকে একটা ষাঁড় দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। সেই সংগে তার নিয়মিত শস্য-উৎসর্গ এবং ঢালন-উৎসর্গ করতে হবে আর পাপ-উৎসর্গ হিসাবে একটা পাঁঠাও উৎসর্গ করতে হবে।
পুরোহিতকে গোটা ইস্রায়েল জাতির সেই অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করতে হবে। তাতে তাদের ক্ষমা করা হবে, কারণ তারা ইচ্ছা করে তা করে নি এবং তাদের ভুলের জন্য তারা সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গ এবং পাপ-উৎসর্গের ব্যবস্থা করেছে।
ভুল করে যে লোক এইভাবে অন্যায় করবে পুরোহিতকে সদাপ্রভুর সামনে সেই লোকটির অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করতে হবে। সেই অন্যায় ঢাকা দেওয়া হলে পর তাকে ক্ষমা করা হবে।
“কিন্তু ইস্রায়েলীয় কিম্বা তাদের মধ্যে বাস করা অন্য জাতির লোকদের মধ্য থেকে যদি কেউ ইচ্ছা করে অন্যায় করে তবে সে সদাপ্রভুকে অপমান করে। তাকে তার জাতির মধ্য থেকে মুছে ফেলতে হবে।
তারপর সদাপ্রভু মোশিকে ইস্রা-য়েলীয়দের এই কথা বলতে বললেন, “তোমরা তোমাদের গায়ের চাদরের কোণায় থোপ্না লাগাবে এবং প্রত্যেকটা থোপ্না নীল সুতা দিয়ে কাপড়ের সংগে বেঁধে দেবে। এটা তোমাদের বংশের পর বংশ ধরে করতে হবে।
সেই থোপ্নাগুলো বাঁধবে যেন সেগুলোর দিকে চোখ পড়লে আমার সমস্ত আদেশের কথা তোমাদের মনে পড়ে এবং তোমরা তা মেনে চল। তাহলে তোমরা আমার প্রতি অবিশ্বস্ত হয়ে তোমাদের অন্তরের আর চোখের কামনার কাছে নিজেদের তুলে দেবে না।