পবিএ বাইবেল
|
| 1 |
| প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, |
| 2 |
| ইসরায়েলীদের প্রত্যেক গোষ্ঠী প্রধানের কাছ থেকে একটি করে মোট বারোটি যষ্টি তুমি সংগ্রহ কর এবং প্রত্যেকের যষ্টিতে তার নাম লেখ। |
| 3 |
| লেবি গোষ্ঠীর লাঠির উপরে তুমি হারোণের নাম লিখবে, কারণ প্রত্যেক গোষ্ঠীর প্রধানের জন্য একটি করে যষ্টি থাকবে। |
| 4 |
| এগুলি তুমি সম্মিলন শিবিরে চুক্তি সিন্দুকের সম্মুখে যেখানে আমি তোমাদের দর্শন দিই সেখানে রাখবে। |
| 5 |
| তখন যে ব্যক্তি আমার মনোনীত তার যষ্টিই মুকুলিত হবে। এই ভাবে তোমাদের বিরুদ্ধে ইসরায়েলীদের বিক্ষোভ আমি নিবৃত্ত করব। |
| 6 |
| মোশি ইসরায়েলীদের এ কথা বললেন এবং তাদের গোষ্ঠী প্রধানেরা তখন প্রত্যেক গোষ্ঠী প্রধানের জন্য একটি করে মোট বারোটি যষ্টি তাঁকে দিলেন। হারোণের যষ্টিও এর মধ্যে ছিল। |
| 7 |
| মোশি যষ্টিগুলি নিয়ে চুক্তি সিন্দুক যে শিবিরে রক্ষিত ছিল, সেখানে প্রভু পরমেশ্বরের সম্মুখে রাখলেন। |
| 8 |
| পরের দিন মোশি সেই শিবিরে প্রবেশ করে দেখলেন, লেবি গোষ্ঠীর হারোণের যষ্টিটি পল্লবিত ও মুকুলিত হয়েছে এবং তাতে ফুল এবং বাদাম ফলও ধরেছে। |
| 9 |
| মোশি তখন প্রভু পরমেশ্বরের সম্মুখ থেকে ঐ যষ্টিগুলি এনে ইসরায়েলীদের সকলকে দেখালেন। তারা এই দেখে প্রত্যেকে নিজের নিজের যষ্টি নিয়ে নিল। |
| 10 |
| প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি হারোণের যষ্টিটি নিয়ে আবার চুক্তিসিন্দুকের সম্মুখে রাখ। বিদ্রোহীদের সাবধান করে দেওয়ার চিহ্নস্বরূপ এটি রাখা থাকবে। এর দ্বারা তুমি আমার বিরুদ্ধে ওদের বিক্ষোভ নিবৃত্ত করবে, অন্যথায় ওরা মরবে। |
| 11 |
| প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুসারে মোশি তেমনই করলেন। |
| 12 |
| ইসরায়েলীরা তখন মোশিকে বলল, এবার আমরা মরব, ধ্বংস হয়ে যাব, সমূলে বিনষ্ট হব, |
| 13 |
| প্রভু পরমেশ্বরের শিবিরের কাছে যে যাবে সে-ই ধ্বংস হবে। তাহলে আমরা সকলেই কি এ ভাবে ধ্বংস হয়ে যাব? |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengaliclbsi/numbers/017.mp3
36
17