বাংলা বাইবেল (BSI)
|
| 1 |
| বিলিয়ম যখন দেখিল, ইস্রায়েলকে আশীর্ব্বাদ করিতে সদাপ্রভুর তুষ্টি আছে, তখন আর পূর্ব্বের ন্যায় মন্ত্র পাইবার জন্য গমন করিল না, কিন্তু প্রান্তরের দিকে মুখ করিল। |
| 2 |
| আর বিলিয়ম চক্ষু তুলিয়া দেখিল, ইস্রায়েল বংশশ্রেণীক্রমে বাস করিতেছে; এবং ঈশ্বরের আত্মা তাহার উপরে আসিলেন। |
| 3 |
| তখন সে আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল, বিয়োরের পুত্র বিলিয়ম কহিতেছে, যাহার চক্ষু মুদ্রিত ছিল, সেই পুরুষ কহিতেছে; |
| 4 |
| যে ঈশ্বরের বাক্য সকল শুনে, যে সর্ব্বশক্তিমানের দর্শন পায়, সে পতিত ও উন্মীলিতচক্ষু হইয়া কহিতেছে; |
| 5 |
| হে যাকোব, তোমার তাম্বু সকল, হে ইস্রায়েল, তোমার আবাস সকল কেমন মনোহর। |
| 6 |
| সেগুলি উপত্যকার ন্যায় বিস্তারিত, নদী তীরস্থ উদ্যানের তুল্য, সদাপ্রভুর রোপিত অগুরু বৃক্ষ-রাজির সদৃশ, জল-পার্শ্বস্থ এরস বৃক্ষ-রাজির ন্যায়। |
| 7 |
| উহার কলস হইতে জল উথলিয়া উঠিবে, উহার বীজ অনেক জলে সিক্ত হইবে, উহার রাজা অগাগ অপেক্ষাও উচ্চ হইবেন, উহার রাজ্য উন্নত হইবে। |
| 8 |
| ঈশ্বর মিসর হইতে উহাকে আনিতেছেন, সে গবয়ের ন্যায় শক্তিশালী; সে আপনার বিপক্ষ জাতিগণকে গ্রাস করিবে, তাহাদের অস্থি চূরমার করিবে, আপন বাণ দ্বারা তাহাদিগকে ভেদ করিবে। |
| 9 |
| সে শয়ন করিল, গুঁড়ি মারিল, সিংহের ন্যায়, ও সিংহীর ন্যায়; কে তাহাকে উঠাইবে? যে তোমাকে আশীর্ব্বাদ করে, সে আশীঃপ্রাপ্ত, যে তোমাকে শাপ দেয়, সে শাপগ্রস্ত। |
| 10 |
| তখন বিলিয়মের প্রতি বালাকের ক্রোধ প্রজ্বলিত হইলে তিনি আপন করে করপ্রহার করিলেন; বালাক বিলিয়মকে কহিলেন, আমার শত্রুগণকে শাপ দিতে আমি আপনাকে আনাইয়াছিলাম, আর দেখুন, এই তিন বার আপনি সর্ব্বতোভাবে তাহাদিগকে আশীর্ব্বাদ করিলেন। |
| 11 |
| এখন স্বস্থানে পলায়ন করুন; আমি বলিয়াছিলাম, আপনাকে অতিশয় গৌরবান্বিত করিব, কিন্তু দেখুন, সদাপ্রভু আপনাকে গৌরব বিরহিত করিলেন। |
| 12 |
| তাহাতে বিলিয়ম বালাককে কহিল, আমি কি আপনার প্রেরিত দূতগণের সাক্ষাতেই বলি নাই, |
| 13 |
| যদ্যপি বালাক স্বর্ণ ও রৌপ্যে পরিপূর্ণ আপন গৃহ আমাকে দেন, তথাপি আমি আপন ইচ্ছায় ভাল কি মন্দ করিবার জন্য সদাপ্রভুর আজ্ঞা লঙ্ঘন করিতে পারিব না, সদাপ্রভু যাহা বলিবেন, আমি তাহাই বলিব; |
| 14 |
| এখন দেখুন, আমি স্বজাতীয়দের নিকটে যাই; আইসুন, এই জাতি উত্তরকালে আপনার জাতির প্রতি কি করিবে, তাহা আপনাকে জ্ঞাত করি। |
| 15 |
| পরে সে আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল; বিয়োরের পুত্র বিলিয়ম কহিতেছে, যাহার চক্ষু মুদ্রিত ছিল, সেই পুরুষ কহিতেছে; |
| 16 |
| যে ঈশ্বরের বাক্য সকল শুনে, যে পরাৎপরের তত্ত্ব জানে, যে সর্ব্বশক্তিমানের দর্শন পায়, সে পতিত ও উন্মীলিতচক্ষু হইয়া কহিতেছে; |
| 17 |
| আমি তাঁহাকে দেখিব, কিন্তু এক্ষণে নয়, তাঁহাকে দর্শন করিব কিন্তু নিকটে নয়; যাকোব হইতে এক তারা উদিত হইবে, ইস্রায়েল হইতে এর রাজদণ্ড উঠিবে, তাহা মোয়াবের দুই পার্শ্ব ভগ্ন করিবে, কলহের সন্তান সকলকে সংহার করিবে। |
| 18 |
| আর ইদোম এক অধিকার হইবে, তাহার শত্রু সেয়ীরও এক অধিকার হইবে আর ইস্রায়েল বীরের কর্ম্ম করিবে। |
| 19 |
| যাকোব হইতে উৎপন্ন এক জন কর্ত্তৃত্ব করিবেন, নগরের অবশিষ্ট লোকদিগকে বিনষ্ট করিবেন। |
| 20 |
| পরে সে অমালেকের প্রতি দৃষ্টি করিল, এবং আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল, অমালেক জাতিগণের মধ্যে প্রথম ছিল, কিন্তু বিনাশ ইহার শেষ দশা হইবে। |
| 21 |
| পরে সে কেনীয়দের প্রতি দৃষ্টি করিল এবং আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল, তোমার নিবাস অতি দৃঢ়, তোমার বাসা শৈলে স্থাপিত। |
| 22 |
| তথাপি কেন ক্ষয় পাইবে, শেষে অশূর তোমাকে বন্দি করিয়া লইয়া যাইবে, |
| 23 |
| পরে সে আপন মন্ত্র গ্রহণ করিয়া কহিল, হায়, যখন ঈশ্বর ইহা করেন, তখন কে বাঁচিবে? |
| 24 |
| কিন্তু কিত্তীমের তীর হইতে জাহাজ আসিবে, তাহারা অশূরকে দুঃখ দিবে, এবরকে দুঃখ দিবে, কিন্তু তাহারও বিনাশ ঘটিবে। |
| 25 |
| পরে বিলিয়ম উঠিয়া স্বস্থানে ফিরিয়া গেল, এবং বালাকও আপন পথে চলিয়া গেলেন। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibsi/numbers/024.mp3
36
24