পবিত্র বাইবেল (কেরী ভার্সন
|
| 1 |
| মহামারীর পরে সদাপ্রভু মোশিকে ও হারোণের পুত্র ইলিয়াসর যাজককে কহিলেন, |
| 2 |
| তোমরা ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীর মধ্যে আপন আপন পিতৃকুলানুসারে বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লোকদিগকে, ইস্রায়েলের যুদ্ধে গমনযোগ্য সমস্ত লোককে গণনা কর। |
| 3 |
| তাহাতে মোশি ও যাজক ইলিয়াসর যিরীহোর নিকটস্থ যর্দন-সমীপে মোয়াবের তলভূমিতে তাহাদিগকে কহিলেন, |
| 4 |
| বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লোকদিগকে [গণনা কর]; যেমন সদাপ্রভু মোশিকে ও মিসর দেশ হইতে নির্গত ইস্রায়েল-সন্তানগণকে আজ্ঞা দিয়াছিলেন। |
| 5 |
| রূবেণ ইস্রায়েলের প্রথমজাত। রূবেণের সন্তানগণ; হনোক হইতে হনোকীয় গোষ্ঠী; পল্লু হইতে পল্লুয়ীয় গোষ্ঠী; |
| 6 |
| হিষ্রোণ হইতে হিষ্রোণীয় গোষ্ঠী; কর্মি হইতে কর্মীয় গোষ্ঠী। |
| 7 |
| ইহারা রূবেণীয় গোষ্ঠী; ইহাদের মধ্যে গণিত লোক তেতাল্লিশ সহস্র সাত শত ত্রিশ জন। |
| 8 |
| আর পল্লুর সন্তান ইলীয়াব। |
| 9 |
| ইলীয়াবের সন্তান নমূয়েল, দাথন ও অবীরাম; কোরহের দল যখন সদাপ্রভুর সহিত বিবাদ করিয়াছিল, তৎকালে তাহার মধ্যে মণ্ডলীর সমাহূত লোক যে দাথন ও অবীরাম মোশির ও হারোণের সহিত বিবাদ করিয়াছিল, তাহারা এই দুই জন। |
| 10 |
| সেই সময়ে পৃথিবী মুখ খুলিয়া তাহাদিগকে ও কোরহকে গ্রাস করিয়াছিল, তাহাতে সেই দল মারা পড়িল; এবং অগ্নি দুই শত পঞ্চাশ জনকে গ্রাস করিল, আর তাহারা নিদর্শন-স্বরূপ হইল। |
| 11 |
| কিন্তু কোরহের সন্তানেরা মরে নাই। |
| 12 |
| আপন আপন গোষ্ঠী অনুসারে শিমিয়োনের সন্তানগণ; নমূয়েল হইতে নমূয়েলীয় গোষ্ঠী; যামীন হইতে যামীনীয় গোষ্ঠী; যাখীন হইতে যাখীনীয় গোষ্ঠী; |
| 13 |
| সেরহ হইতে সেরহীয় গোষ্ঠী; শৌল হইতে শৌলীয় গোষ্ঠী। |
| 14 |
| শিমিয়োনীয়দের এই সকল গোষ্ঠীতে বাইশ সহস্র দুই শত লোক ছিল। |
| 15 |
| আপন আপন গোষ্ঠী অনুসারে গাদের সন্তানগণ; সিফোন হইতে সিফোনীয় গোষ্ঠী; |
| 16 |
| হগি হইতে হগীয় গোষ্ঠী; শূনি হইতে শূনীয় গোষ্ঠী; ওষ্ণি হইতে ওষ্ণীয় গোষ্ঠী; |
| 17 |
| এরি হইতে এরীয় গোষ্ঠী; আরোদ হইতে আরোদীয় গোষ্ঠী; অরেলি হইতে অরেলীয় গোষ্ঠী। |
| 18 |
| গাদের সন্তানদের এই সকল গোষ্ঠী গণিত হইলে চল্লিশ সহস্র পাঁচ শত লোক হইল। |
| 19 |
| যিহূদার পুত্র এর ও ওনন; এর ও ওনন কনান দেশে মারা গিয়াছিল। |
| 20 |
| আপন আপন গোষ্ঠী অনুসারে যিহূদার সন্তানগণ; শেলা হইতে শেলায়ীয় গোষ্ঠী; পেরস হইতে পেরসীয় গোষ্ঠী; সেরহ হইতে সেরহীয় গোষ্ঠী। |
| 21 |
| আর পেরসের এই সকল সন্তান; হিষ্রোণ হইতে হিষ্রোণীয় গোষ্ঠী; হামূল হইতে হামূলীয় গোষ্ঠী। |
| 22 |
| যিহূদার এই সকল গোষ্ঠী গণিত হইলে ছিয়াত্তর সহস্র পাঁচ শত লোক হইল। |
| 23 |
| আপন আপন গোষ্ঠী অনুসারে ইষাখরের সন্তানগণ; তোলয় হইতে তোলয়ীয় গোষ্ঠী; পূয় হইতে পূনীয় গোষ্ঠী; |
| 24 |
| যাশূব হইতে যাশূবীয় গোষ্ঠী; শিম্রোণ হইতে শিম্রোণীয় গোষ্ঠী। |
| 25 |
| ইষাখরের এই সকল গোষ্ঠী গণিত হইলে চৌষট্টি সহস্র তিনশত লোক হইল। |
| 26 |
| আপন আপন গোষ্ঠী অনুসারে সবূলূনের সন্তানগণ; সেরদ হইতে সেরদীয় গোষ্ঠী; এলোন হইতে এলোনীয় গোষ্ঠী; যহলেল হইতে যহলেলীয় গোষ্ঠী। |
| 27 |
| সবূলূনীয়দের এই সকল গোষ্ঠী গণিত হইলে ষাট সহস্র পাঁচ শত লোক হইল। |
| 28 |
| আপন আপন গোষ্ঠী অনুসারে যোষেফের পুত্র মনঃশি ও ইফ্রয়িম। |
| 29 |
| মনঃশির সন্তানগণ; মাখীর হইতে মাখীরীয় গোষ্ঠী; মাখীরের পুত্র গিলিয়দ; গিলিয়দ হইতে গিলিয়দীয় গোষ্ঠী। |
| 30 |
| গিলিয়দের সন্তানগণ; ঈয়েষর হইতে ঈয়েষরীয় গোষ্ঠী; হেলক হইতে হেলকীয় গোষ্ঠী; |
| 31 |
| অস্রীয়েল হইতে অস্রীয়েলীয় গোষ্ঠী; শেখম হইতে শেখমীয় গোষ্ঠী; |
| 32 |
| শিমীদা হইতে শিমীদায়ীয় গোষ্ঠী; হেফর হইতে হেফরীয় গোষ্ঠী। |
| 33 |
| হেফরের পুত্র যে সলফাদ, তাহার পুত্র ছিল না, কেবল কন্যা ছিল; সেই সলফাদের কন্যাদের নাম মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা। |
| 34 |
| ইহারা মনঃশির গোষ্ঠী; ইহাদের গণিত লোক বাহান্ন সহস্র সাত শত জন। |
| 35 |
| আপন আপন গোষ্ঠী অনুসারে ইফ্রয়িমের সন্তানগণ এই; শূথলহ হইতে শূথলহীয় গোষ্ঠী; বেখর হইতে বেখরীয় গোষ্ঠী; তহন হইতে তহনীয় গোষ্ঠী। |
| 36 |
| আর ইহারা শূথলহের সন্তান; এরণ হইতে এরণীয় গোষ্ঠী। |
| 37 |
| ইফ্রয়িমের সন্তানদের এই সকল গোষ্ঠী গণিত হইলে বত্রিশ সহস্র পাঁচ শত লোক হইল। আপন আপন গোষ্ঠী অনুসারে ইহারা যোষেফের সন্তান। |
| 38 |
| আপন আপন গোষ্ঠী অনুসারে বিন্যামীনের সন্তানগণ; বেলা হইতে বেলায়ীয় গোষ্ঠী; অস্বেল হইতে অস্বেলীয় গোষ্ঠী; অহীরাম হইতে অহীরামীয় গোষ্ঠী; |
| 39 |
| শূফম হইতে শূফমীয় গোষ্ঠী; হূফম হইতে হূফমীয় গোষ্ঠী। |
| 40 |
| আর বেলার সন্তান অর্দ ও নামান; [অর্দ হইতে] অর্দীয় গোষ্ঠী; নামান হইতে নামানীয় গোষ্ঠী। |
| 41 |
| আপন আপন গোষ্ঠী অনুসারে ইহারা বিন্যামীনের সন্তান। ইহাদের গণিত লোক পঁয়তাল্লিশ সহস্র ছয়শত জন। |
| 42 |
| আপন আপন গোষ্ঠী অনুসারে দানের এই সকল সন্তান; শূহম হইতে শূহমীয় গোষ্ঠী; ইহারা আপন আপন গোষ্ঠী অনুসারে দানের গোষ্ঠী। |
| 43 |
| শূহমীয় সমস্ত গোষ্ঠী গণিত হইলে চৌষট্টি সহস্র চারি শত লোক হইল। |
| 44 |
| আপন আপন গোষ্ঠী অনুসারে আশেরের সন্তানগণ; যিম্ন হইতে যিম্নীয় গোষ্ঠী; যিস্বি হইতে যিস্বীয় গোষ্ঠী; বরিয় হইতে বরিয়ীয় গোষ্ঠী। |
| 45 |
| ইহারা বরিয়ের সন্তান; হেবর হইতে হেবরীয় গোষ্ঠী; মল্কীয়েল হইতে মল্কীয়েলীয় গোষ্ঠী। |
| 46 |
| আশেরের কন্যার নাম সারহ। |
| 47 |
| আশেরের সন্তানদের এই সকল গোষ্ঠী গণিত হইলে তিপ্পান্ন সহস্র চারি শত লোক হইল। |
| 48 |
| আপন আপন গোষ্ঠী অনুসারে নপ্তালির সন্তানগণ; যহসীয়েল হইতে যহসীয়েলীয় গোষ্ঠী; গূনি হইতে গূনীয় গোষ্ঠী; |
| 49 |
| যেৎসর হইতে যেৎসরীয় গোষ্ঠী; শিল্লেম হইতে শিল্লেমীয় গোষ্ঠী। |
| 50 |
| আপন আপন গোষ্ঠী অনুসারে এই সকল নপ্তালির গোষ্ঠী। ইহাদের গণিত লোক পঁয়তাল্লিশ সহস্র চারি শত জন। |
| 51 |
| ইস্রায়েল-সন্তানগণের মধ্যে গণিত এই সকল লোকের সংখ্যা ছয় লক্ষ এক সহস্র সাত শত ত্রিশ। |
| 52 |
| পরে সদাপ্রভু মোশিকে কহিলেন, |
| 53 |
| নাম-সংখ্যা অনুসারে অধিকারার্থে ইহাদের মধ্যে দেশ বিভক্ত হইবে। |
| 54 |
| যাহার লোক অধিক তুমি তাহাকে অধিক অধিকার দিবে ও যাহার লোক অল্প, তাহাকে অল্প অধিকার দিবে, যাহার যত গণিত লোক, তাহাকে তত অধিকার দেওয়া যাইবে। |
| 55 |
| তথাপি দেশ গুলিবাঁট দ্বারা বিভক্ত হইবে; তাহারা আপন আপন পিতৃবংশের নামানুসারে অধিকার পাইবে। |
| 56 |
| অধিকার অধিক কি অল্প হউক, গুলিবাঁট দ্বারাই বিভক্ত হইবে। |
| 57 |
| আপন আপন গোষ্ঠী অনুসারে লেবীয়দের মধ্যে এই সকল লোক গণিত হইল; গের্শোন হইতে গের্শোনীয় গোষ্ঠী, কহাৎ হইতে কহাতীয় গোষ্ঠী, মরারি হইতে মরারীয় গোষ্ঠী। |
| 58 |
| লেবীয় গোষ্ঠী এই সকল; লিব্নীয় গোষ্ঠী, হিব্রোণীয় গোষ্ঠী, মহলীয় গোষ্ঠী, মূশীয় গোষ্ঠী, কোরহীয় গোষ্ঠী। ঐ কহাতের পুত্র অম্রাম। |
| 59 |
| অম্রামের স্ত্রীর নাম যোকেবদ, তিনি লেবির কন্যা, মিসরে লেবির ঔরসে তাঁহার জন্ম হয়। তিনি অম্রামের জন্য হারোণ, মোশি ও তাঁহাদের ভগিনী মরিয়মকে প্রসব করিয়াছিলেন। |
| 60 |
| হারোণ হইতে নাদব ও অবীহূ, এবং ইলিয়াসর ও ঈথামর জন্মগ্রহণ করিয়াছিল। |
| 61 |
| কিন্তু সদাপ্রভুর সম্মুখে ইতর অগ্নি নিবেদন করাতে নাদব ও অবীহূ মারা পড়ে। |
| 62 |
| এই সকলের মধ্যে এক মাস ও ততোধিক বয়স্ক পুরুষ গণিত হইলে তেইশ সহস্র জন হইল; ইস্রায়েল-সন্তানগণের মধ্যে তাহাদিগকে কোন অধিকার দত্ত না হওয়াতে তাহারা ইস্রায়েল সন্তানগণের মধ্যে গণিত হয় নাই। |
| 63 |
| এই সকল লোক মোশি ও ইলিয়াসর যাজক কর্তৃক গণিত হইল। তাঁহারা যিরীহোর নিকটস্থ যর্দন-সমীপে মোয়াবের তলভূমিতে ইস্রায়েল-সন্তানগণকে গণনা করিলেন। |
| 64 |
| কিন্তু মোশি ও হারোণ যাজক যখন সীনয় প্রান্তরে ইস্রায়েল-সন্তানগণকে গণনা করিয়াছিলেন, তখন যাহারা তাঁহাদের কর্তৃক গণিত হইয়াছিল, তাহাদের একজনও ইহাদের মধ্যে ছিল না। |
| 65 |
| কারণ সদাপ্রভু তাহাদের বিষয়ে বলিয়াছিলেন, তাহারা প্রান্তরে মরিবেই মরিবে; আর তাহাদের মধ্যে যিফূন্নির পুত্র কালেব ও নূনের পুত্র যিহোশূয় ব্যতিরেকে একজনও অবশিষ্ট রহিল না। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengali2023/numbers/026.mp3
36
26