তুমি বনি-ইসরাইলকে হুকুম কর, যেন তারা নিজ নিজ অধিকৃত অংশ থেকে বাস করার জন্য কতকগুলো নগর লেবীয়দেরকে দেয়। তোমরা সেসব নগরের সঙ্গে চারদিকের চারণ-ভূমিও লেবীয়দেরকে দেবে।
আর তোমরা নগরের বাইরে তার পূর্ব সীমা দুই হাজার হাত, দক্ষিণ সীমা দুই হাজার হাত, পশ্চিম সীমা দুই হাজার হাত ও উত্তর সীমা দুই হাজার হাত পরিমাণ করবে; মধ্য স্থলে থাকবে নগরটি। তাদের জন্য তা নগরের চারণ-ভূমি হবে।
আর বনি-ইসরাইলদের অধিকার থেকে সেসব নগর দেবার সময়ে তোমরা বেশি থেকে বেশি ও অল্প থেকে অল্প নেবে; প্রত্যেক বংশ যে অধিকার পেয়েছে সেই অনুসারে কতকগুলো নগর লেবীয়দেরকে দেবে।
কিংবা যা দ্বারা মারা যেতে পারে, এমন কোন কাঠের তৈরি বস্তু হাতে নিয়ে যদি সে কাউকেও আঘাত করে, আর তাতে সে মারা যায়, তবে সে নরহন্তা; সেই নরহন্তার প্রাণদণ্ড অবশ্য হবে।
কিংবা শত্রুতা করে যদি কেউ কাউকেও নিজের হাতে আঘাত করে ও তাতে সে মারা যায়; তবে যে তাকে আঘাত করেছে, তার প্রাণদণ্ড অবশ্য হবে; সে নরহন্তা; রক্তের প্রতিশোধদাতা তার দেখা পেলেই সেই নরহন্তাকে হত্যা করবে।
আর মণ্ডলী রক্তের প্রতিশোধ-দাতার হাত থেকে সেই নর-হন্তাকে উদ্ধার করবে এবং সে যেখানে পালিয়েছিল, তার সেই আশ্রয়-নগরে মণ্ডলী তাকে পুনর্বার পৌঁছে দেবে। আর যে পর্যন্ত পবিত্র তেলে অভিষিক্ত মহা-ইমামের মৃত্যু না হয়, ততদিন সে সেই নগরে থাকবে।
এভাবে তোমরা তোমাদের নিবাস দেশ নাপাক করবে না; কেননা রক্ত দেশকে নাপাক করে এবং সেখানে যে রক্তপাত হয়, তার জন্য যে রক্তপাত ঘটায় তার রক্তপাত ছাড়া দেশের কাফ্ফারা হতে পারে না।