তাহলে তাকে সুরা এবং উত্তেজক পানীয় বর্জন করতে হবে। সুরা থেকে তৈরি কোন সিরকা বা কোন উত্তেজক পানীয় সে পান করবে না। আঙুরের রস সে পান করবে না, টাটকা কি শুকনো কোন আঙুরই সে খাবে না।
এইসময় তার মাথায় ক্ষুর স্পর্শ করা হবে না। প্রভু পরমেশ্বরের উদ্দেশে তার ব্রত পালনের কাল শেষ না হওয়া পর্যন্ত তাকে পবিত্র ভাবে থাকতে হবে এবং মাথার চুল সে কাটতে পারে না।
পুরোহিত তার একটিকে প্রায়শ্চিত্ত বলিরূপে এবং অন্যটিকে হোমবলিরূপে উৎসর্গ করে তার মৃতদেহের সংস্পর্শজনিত দোষের জন্য প্রায়শ্চিত্ত করবে। সেই দিন সে আবার তার মাথার চুল উৎসর্গ করবে।
প্রভু পরমেশ্বরের উদ্দেশে ব্রত পালনের জন্য সে আবার নিজেকে উৎসর্গ করবে। প্রায়শ্চিত্ত বলির জন্য তাকে একটি এক বছর বয়সের মেষশাবক উৎসর্গ করতে হবে। এভাবে অশুচি হওয়ার দরুণ তার আগেকার ব্রত পালনের দিনগুলি বিফল হবে।
প্রভু পরমেশ্বরের উদ্দেশে সে নিম্নলিখিত অর্ঘ্য নিবেদন করবে: হোমের জন্য এক বছর বয়সের নিখুঁত একটি মেষ, প্রায়শ্চিত্তের জন্য এক বছর বয়সের নিখুঁত একটি মেষী এবং স্বস্ত্যয়নের জন্য নিখুঁত একটি মেষ ও
উৎসর্গিত কেশ আহুতি দেওয়ার পর পুরোহিত সিদ্ধ করা বলির মেষের কাঁধের অংশটি এবং ঝুড়ি থেকে একটি খামিরবিহীন রুটি ও একটি খামিরবিহীন সরু চাকলি পিঠে নিয়ে উক্ত নাজিরী ব্রতধারীর হাতে দেবে।
পুরোহিত এইগুলি আরতি সহকারে প্রভুর উদ্দেশে নিবেদন করবে। এইগুলি এবং আরতি সহকারে নিবেদিত পাঁজর এবং উরু পুরোহিতের প্রাপ্য পবিত্র অংশ হবে। এই সমস্ত নিবেদন করে ব্রত উদযাপন করার পর উক্ত নাজিরী ব্রতধারী ব্যক্তি দ্রাক্ষারস পান করতে পারবে।
নাজিরী ব্রতধারী ব্যক্তির জন্য এই বিধি। নাজিরী ব্রতধারণের জন্য তাকে উল্লিখিত নৈবেদ্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করাতে হবে। এ ছাড়াও সে নিজের সামর্থ্য অনুযায়ী তার মানত পূর্ণ করবে। নাজিরী ব্রত পালনের বিধি অনুযায়ী তাকে এই সমস্ত কাজ করতে হবে।