×

পবিএ বাইবেল

শুমারী ৭

1
মোশি যে দিন শিবির সংস্থাপনের কাজ শেষ করলেন এবং সেটি অভিষিক্ত করে পবিত্র করলেন ও শিবিরের সকল সাজসরঞ্জাম, বেদী ও তার সকল আসবাবপত্র অভিষিক্ত ও পবিত্র করলেন,
2
সেই দিন ইসরায়েলীদের নেতৃবৃন্দ, গোষ্ঠীপতিগণ,- যাঁরা তালিকাভুক্ত লোকদের নায়করূপে নিযুক্ত হয়েছিলেন,
3
তাঁরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে তাঁদের উপহারসামগ্রী ছয়টি ছাউনি-ঢাকা গাড়ি বোঝাই করে বারোটি বলদসহ নিয়ে এলেন। প্রতি দুজন নায়ক একটি করে গাড়ি আর মাথা পিছু একটি করে বলদ নিয়ে শিবিরের সম্মুখে উপস্থিত হলেন।
4
প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন,
5
তুমি এদের কাছ থেকে এগুলি গ্রহণ কর। এগুলি সম্মিলন শিবিরের কাজকর্মে ব্যবহার করা হবে। তুমি এগুলি লেবীয়দের মধ্যে প্রত্যেকের কাজ অনুযায়ী বন্টন করে দেবে।
6
মোশি ঐ গাড়ি ও বলদগুলি নিয়ে লেবীয়দের মধ্যে বন্টন করে দিলেন।
7
গের্শোনী গোষ্ঠীর লোকদের কাজ অনুযায়ী তিনি তাদের দুটি গাড়ি ও চারটি বলদ দিলেন।
8
মরারি গোষ্ঠীর লোকদের কাজ অনুযায়ী তিনি তাদের জন্য চারটি গাড়ি ও আটটি বলদ পুরোহিত হারোণের পুত্র ইথামরের কতৃত্বাধীনে দিলেন।
9
কিন্ত কোহাৎ গোষ্ঠীর লোকদের জন্য তিনি কিছুই দিলেন না, কারণ পবিত্র দ্রব্যসামগ্রী রক্ষণাবেক্ষণের ভার তাদের উপর ন্যস্ত ছিল, সেগুলি তারা কাঁধে করেই বয়ে নিয়ে যেত।
10
বেদী অভিষিক্ত করার দিন নেতৃবৃন্দ বেদী প্রতিষ্ঠা উপলক্ষ্যে তাঁদের উপহারসামগ্রী নিয়ে এলেন এবং বেদীর সম্মুখে নিজ নিজ উপহার উৎসর্গ করলেন।
11
প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, বেদী প্রতিষ্ঠা উপলক্ষ্যে এক এক দিন এক এক জন নায়ক উপহার উৎসর্গ করবে।
Bengali CL BSI 2016
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L. 2016 by The Bible Society of India Used by permission. worldwide
:
নোট সংরক্ষণ করুন