দীপাধারটির মূল থেকে শাখা প্রশাখা আগাগোড়া সবই ছিল পেটাই করা সোনা দিয়ে গড়া। প্রভু পরমেশ্বর মোশিকে যে নকশা দেখিয়েছিলেন সেই অনুযায়ী তিনি দীপাধারটি নির্মাণ করেছিলেন।
তারপর লেবীয়েরা ঐ গোবৎস দুটির মাথায় হস্তাপর্ণ করবে এবং তুমি লেবীয়দের প্রায়শ্চিত্তের জন্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে একটি গোবৎস প্রায়শ্চিত্ত বলিরূপে এবং অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করবে।
ইসরায়েল জাতির মধ্য থেকে তারাই সম্পূর্ণভাবে আমার উদ্দেশে নিবেদিত হয়েছে। গর্ভের প্রথম ফল, ইসরায়েলীদের জ্যৈষ্ঠ সন্তানদের পরিবর্তে আমি তাদেরই নিজস্বরূপে গ্রহণ করেছি।
কারণ মানুষ বা পশু ইসরায়েলীদের সব কিছুই গর্ভের প্রথম সন্তান আমার প্রাপ্য। যেদিন আমি মিশরের সমস্ত প্রথম গর্ভের সন্তানদের সংহার করেছিলাম সেই দিনই আমি নিজের জন্য তাদের পৃথক ও পবিত্র করেছিলাম।
সম্মিলন শিবিরে ইসরায়েলীদের করণীয় সেবাকর্ম করার জন্য এবং তাদের হয়ে প্রায়শ্চিত্ত করার জন্য আমি লেবীয়দের হারোণ ও তার পুত্রদের হাতে সঁপে দিয়েছি, যেন পবিত্র স্থানের নিকটবর্তী হয়ে ইসরায়েলীরা বিপন্ন না হয়।
লেবীয়েরা প্রায়শ্চিত্ত করে শুচি হল, জামা কাপড় ধুয়ে ফেলল। আর হারোণ প্রভুর উদ্দেশে তাদের নৈবেদ্যরূপে উৎসর্গ করলেন। তিনি তাদের শুচি করার উদ্দেশে তাদের জন্য প্রায়শ্চিত্ত করলেন।
তারপর লেবীয়েরা হারোণ ও তাঁর পুত্রদের পরিচালনায় সম্মিলন শিবিরে তাদের নির্দিষ্ট পরিচর্যার কাজ করতে লাগল। লেবীয়দের সম্পর্কে প্রভু পরমেশ্বর মোশিকে যেমন নির্দেশ দিয়েছিলেন সেই অনুসারে তাদের জন্য সব কিছু করা হল।
কিন্তু তারা সম্মিলন শিবিরে পরিচর্যারত ভ্রাতৃবৃন্দের কর্তব্য পালনে সাহায্য করবে, নিজেরা পরিচর্যার কোন কাজ করবে না। তুমি এইভাবে লেবীয়দের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করবে।