তাতে তারা প্রথম মাসের চতুর্দশ দিনে সন্ধ্যাবেলা সিনাই মরুভূমিতে ঈদুল ফেসাখ পালন করলো; মাবুদ মূসাকে যে সমস্ত হুকুম করেছিলেন, সেই অনুসারেই বনি-ইসরাইল তা পালন করলো।
আর সেই লোকগুলো তাঁকে বললো, আমরা একটি মৃত মানুষের লাশ স্পর্শ করে নাপাক হয়েছি, এতে বনি-ইসরাইলদের মধ্যে যথাসময়ে মাবুদের উদ্দেশে উপহার নিবেদন করতে কেন দেওয়া হবে না?
তুমি বনি-ইসরাইলকে বল, তোমাদের মধ্যে কিংবা তোমাদের ভাবী সন্তানদের মধ্যে যদিও কেউ মৃত লাশ স্পর্শ করে নাপাক হয়, কিংবা যাত্রা পথে থাকে, তবুও সে মাবুদের উদ্দেশে ঈদুল ফেসাখ পালন করবে।
কিন্তু যে কেউ পাক-পবিত্র থাকে ও যাত্রা পথে না থাকে, সে যদি ঈদুল ফেসাখ পালন না করে, তবে সে নিজের লোকদের মধ্য থেকে উচ্ছিন্ন হবে; কারণ যথাসময়ে মাবুদের উদ্দেশে উপহার না আনাতে সে নিজের গুনাহ্ নিজে বহন করবে।
আর যদি কোন বিদেশী লোক তোমাদের মধ্যে বাস করে, আর মাবুদের উদ্দেশে ঈদুল ফেসাখ পালন করে; তবে সে ঈদুল ফেসাখের নিয়ম ও শাসন অনুসারে তা পালন করবে; বিদেশী বা দেশজাত উভয়েরই জন্য তোমাদের একই নিয়ম হবে।
আর যেদিন শরীয়ত-তাঁবু স্থাপিত হল, সেদিন মেঘ এসে শরীয়ত-তাঁবু অর্থাৎ সাক্ষ্য-তাঁবু আচ্ছাদন করলো এবং সন্ধ্যাবেলা সেটি শরীয়ত-তাঁবুর উপরে আগুনের আকার হয়ে রইলো এবং তা সকাল পর্যন্ত থাকলো।
মাবুদের হুকুম অনুসারে বনি-ইসরাইল যাত্রা করতো, তাঁর হুকুম অনুসারেই শিবির স্থাপন করতো। মেঘ যতদিন শরীয়ত-তাঁবুর উপরে অবস্থান নিতো, ততদিন তারা শিবিরে থাকতো।
আর কখনও কখনও মেঘ সন্ধ্যাকাল থেকে সকাল পর্যন্ত থাকতো; আর মেঘ খুব ভোরে উপরে উঠে গেলে তারা যাত্রা করতো; অথবা দিন বা রাত যা-ই হোক না কেন, মেঘ উপরে উঠে গেলেই তারা যাত্রা করতো।
দুই দিন কিংবা এক মাস কিংবা এক বছর হোক, শরীয়ত-তাঁবুর উপরে মেঘ যতকাল অবস্থান করতো, বনি-ইসরাইলও ততকাল শিবিরে বাস করতো, যাত্রা করতো না; কিন্তু তা উপরে উঠে গেলেই তারা যাত্রা করতো। মাবুদের হুকুমেই তারা শিবিরে থাকতো, মাবুদের হুকুমেই তারা যাত্রা করতো;