আমি তোমাদের সত্য বলছি, স্ত্রীলোকের গর্ভে যারা জন্ম গ্রহণ করেছে তাদের মধ্যে যোহন বাপ্তাইজক থেকে মহান কেউই সৃষ্টি হয় নি, তা সত্ত্বেও স্বর্গ রাজ্যে অতি সামান্য যে ব্যক্তি, সে তাঁর থেকে মহান।
মানব পুত্র এসে ভোজন পান করেন; তাতে লোকে বলে, ঐ দেখ, এক জন পেটুক ও মাতাল, কর আদায়কারীদের ও পাপীদের বন্ধু। কিন্তু প্রজ্ঞা নিজের কাজের দ্বারা নির্দোষ বলে প্রমাণিত হবে ।
‘কোরাসীন, ধিক তোমাকে! বৈত্সদা, ধিক তোমাকে! কারণ তোমাদের মধ্যে যে সব অলৌকিক কাজ করা হয়েছে, সে সব যদি সোর ও সীদোনে করা যেত, তবে অনেক দিন আগে তারা চট পরে ছাইয়ে বসে মন ফেরাত।
আর হে কফরনাহূম, তুমি না কি স্বর্গ পর্য্যন্ত উঁচু হবে? তুমি পাতাল পর্য্যন্ত নেমে যাবে; কারণ যে সব অলৌকিক কাজ তোমার মধ্যে করা হয়েছে, সে সব যদি সদোমে করা যেত, তবে তা আজ পর্য্যন্ত থাকত।
সেই সময়ে যীশু এই কথা বললেন, “হে পিতঃ, হে স্বর্গের ও পৃথিবীর প্রভু, আমি তোমার ধন্যবাদ করছি, কারণ তুমি জ্ঞানী ও বুদ্ধিমানদের থেকে এই সব বিষয় গোপন রেখে শিশুদের কাছে প্রকাশ করেছ;
সবই আমার পিতার মাধ্যমে আমাকে সমর্পিত হয়েছে; আর পুত্রকে কেউ জানে না, কেবল পিতা জানেন; এবং পিতাকে কেউ জানে না, কেবল পুত্র জানেনএবং পুত্র যার কাছে তাঁকে প্রকাশ করতে ইচ্ছা করেন, সে জানে।