বাংলা বাইবেল
|
| 1 |
| সেই সময়ে বাপ্তিস্মদাতা ইয়াহিয়া উপস্থিত হয়ে এহুদিয়ার মরুভূমিতে তবলিগ করতে লাগলেন; |
| 2 |
| তিনি বললেন, ‘তওবা কর, কেননা বেহেশতী-রাজ্য সন্নিকট হল।’ |
| 3 |
| ইনিই সেই ব্যক্তি, যাঁর বিষয়ে নবী ইশাইয়া বলেছিলেন, “মরুভূমিতে এক জনের কণ্ঠস্বর, সে ঘোষণা করছে, তোমরা প্রভুর পথ প্রস্তুত কর, তাঁর রাজপথগুলো সরল কর।” |
| 4 |
| ইয়াহিয়া উটের লোমের কাপড় পরতেন ও তাঁর কোমরে চামড়ার কোমরবন্ধনী পরতেন; পঙ্গপাল ও বনমধু তাঁর খাদ্য ছিল। |
| 5 |
| তখন জেরুশালেম, সমস্ত এহুদিয়া এবং জর্ডানের নিকটবর্তী সমস্ত অঞ্চলের লোক বের হয়ে তাঁর কাছে যেতে লাগল। |
| 6 |
| তারা নিজ নিজ গুনাহ্ স্বীকার করে জর্ডান নদীতে তাঁর দ্বারা বাপ্তিস্ম নিতে লাগল। |
| 7 |
| কিন্তু অনেক ফরীশী ও সদ্দূকী বাপ্তিস্ম নেবার জন্য আসছে দেখে তিনি তাদেরকে বললেন, হে সাপের বংশধরেরা, আগামী গজব থেকে পালিয়ে যেতে তোমাদেরকে কে চেতনা দিল? |
| 8 |
| অতএব মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। |
| 9 |
| আর ভেবো না যে, তোমরা মনে মনে বলতে পার, ইব্রাহিম আমাদের পিতা; কেননা আমি তোমাদেরকে বলছি, আল্লাহ্ এসব পাথর থেকে ইব্রাহিমের জন্য সন্তান উৎপন্ন করতে পারেন। |
| 10 |
| আর এখনই গাছগুলোর গোড়ায় কুড়াল লাগানো আছে; অতএব যে কোন গাছে উত্তম ফল ধরে না, তা কেটে আগুনে ফেলে দেওয়া হয়। |
| 11 |
| আমি তোমাদেরকে মন পরিবর্তনের জন্য পানিতে বাপ্তিস্ম দিচ্ছি বটে, কিন্তু আমার পরে যিনি আসছেন, তিনি আমার চেয়ে শক্তিমান; আমি তাঁর জুতা বইবারও যোগ্য নই; তিনি তোমাদেরকে পাক-রূহ্ ও আগুনে বাপ্তিস্ম দেবেন। |
| 12 |
| তাঁর কুলা তাঁর হাতে আছে, আর তিনি তাঁর খামার পরিষ্কার করবেন এবং তাঁর গম গোলায় সংগ্রহ করবেন, কিন্তু তুষ অনির্বাণ আগুনে পুড়িয়ে দেবেন। |
| 13 |
| সেই সময়ে ঈসা ইয়াহিয়া কর্তৃক বাপ্তিস্ম নেবার জন্য গালীল থেকে জর্ডানে তাঁর কাছে আসলেন। |
| 14 |
| কিন্তু ইয়াহিয়া তাঁকে বারণ করতে লাগলেন, বললেন, আপনার কাছে আমারই বাপ্তিস্ম নেওয়া উচিত, আর আপনি কিনা এসেছেন আমার কাছে? |
| 15 |
| কিন্তু জবাবে ঈসা তাঁকে বললেন, এখন সম্মত হও, কেননা এভাবে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। তখন তিনি তাঁর কথায় সম্মত হলেন। |
| 16 |
| পরে ঈসা বাপ্তিস্ম নিয়ে যখন পানি থেকে উঠলেন; আর দেখ, তাঁর জন্য বেহেশত খুলে গেল এবং তিনি আল্লাহ্র রূহ্কে কবুতরের মত নেমে তাঁর নিজের উপরে আসতে দেখলেন। |
| 17 |
| আর দেখ, বেহেশত থেকে এই বাণী হল, ‘ইনিই আমার প্রিয় পুত্র, এঁর উপরেই আমি সন্তুষ্ট।’ |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalibacib/matthew/003.mp3
28
3