এই যোহন সম্বন্ধেই নবী। যিশাইয় বলেছিলেনঃ মরুপ্রান্তরে ধ্বনিত হচ্ছে একটি কন্ঠস্বর, সে ঘোষণা করছে, তোমরা প্রস্তুত কর প্রভুর জন্য রাজপথ, সুগম কর তাঁর আগমনের সরণি।
ফরিশী ও সদ্দুকী সম্প্রদায়ের অনেকে বাপ্তিষ্ম গ্রহণের জন্য তাঁর কাছে আসতে দেখে তিনি তাদের বললেন, কালসাপের বংশ, ঈশ্বরের আসন্ন কোপ থেকে পালাবার জন্য কে তোমাদের সতর্ক করে দিল?
তোমাদের মন পরিবর্তিত হয়েছে বলেই আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দিচ্ছি, কিন্তু আমার পরে যিনি আসছেন তিনি পবিত্র আত্মায় ও অগ্নিতে তোমাদের বাপ্তিষ্ম দেবেন। তিনি আমার চেয়ে বহুগুণে শক্তিমান, এমন কি তাঁর পাদুকা বহন করা যোগ্যও আমি নই।