কাজেই ঢাক পিটিয়ে দান-ধ্যান করো না। ভন্ডতপস্বীরা লোকের প্রংশসা কুড়ানোর আশায় সমাজভবনে ও পথেঘাটে এ ভাবে ঢাক পিটিয়ে দান করে। আমি তোমাদের বলছি, তাদের প্রাপ্য পুরস্কার তারা পেয়ে গিয়েছে।
প্রার্থনা করার সময় তোমরা ভন্ডদের রীতি অনুসরণ করো না। তারা সমাজভবনে ও পথের চৌমাথায় দাঁড়িয়ে লোককে দেখিয়ে প্রার্থনা করতে ভালবাসে। আমি তোমাদের বলছি, তাদের পুরস্কার তারা পেয়ে গিয়েছে।
কিন্তু প্রার্থনা করার সময়ে তোমরা ঘরে ঢুকে দরজা বন্ধ করবে এবং অলক্ষ্যে উপস্থিত তোমাদের পিতার কাছে প্রার্থনা নিবেদন করবে। তোমাদের পিতা গোপন সব কিছুই দেখতে পান। তিনিই তোমাদের প্রার্থনা পূরণ করবেন।
উপবাস করার সময় তোমরা ভন্ডদের মত মুখ বিষণ্ণ করে থেকো না। তারা যে উপবাস করছে সেটা লোককে দেখাবার জন্যই তারা মুখ মলিন করে রাখে। আমি তোমাদের সত্যই বলছি, ওরা ওদের পুরস্কার পেয়ে গিয়েছে।
যাতে তোমরা যে উপবাস করছ এটা অন্যদের কাছে গোপন থাকে। কেবলমাত্র তোমাদের পিতা, যিনি অলক্ষ্যে থাকেন, তিনিই জানবেন। যিনি গোপন সব কিছুই দেখতে পান সেই পিতাই তোমাদের পুরস্কৃত করবেন।
কিন্তু তোমাদের দৃষ্টি যদি নির্মল না হয় তাহলে তোমাদের সারা দেহ নিষ্প্রভ হয়ে পড়বে। কাজেই যা তোমাদের পক্ষে আলোকস্বরূপ তা-ই যদি অন্ধকারে পরিণত হয় তাহলে কত ভয়াবহ হবে সেই অন্ধকার।
কেউই দুই মনিবের দাসত্ব করতে পারে না। সে একজনকে ঘৃণা করবে অন্যজনকে ভালবাসবে। একজনের অনুগত হবে এবং অন্যজনকে অবজ্ঞা করবে। তোমরাও ঈশ্বরের সেবা ও ধনদেবতার সেবা-এ দুটো কাজ একই সঙ্গে করতে পার না।
এ জন্য আমি তোমাদের বলছি, প্রাণধারণের জন্য খাদ্য ও পানীয় কিম্বা দেহের আবরণের জন্য পোষাক-পরিচ্ছদ নিয়ে দুশ্চিন্তা করো না। খাদ্যের চেয়ে জীবন ও বস্ত্রের চেয়ে দেহ কি শ্রেয় নয়?
আকাশের পাখিদের দিকে তাকাও, তারা বোনেও না, কাটেও না, গোলায় ফসলও তোলে না তবুও তোমাদের স্বর্গস্থ পিতা তাদের আহার যোগান। তাদের চেয়ে তোমাদের গুরুত্ব কি বেশী নয়?
আজকের এই মেঠো ঘাস, কাল যাকে উনুনে ঠেলে দেওয়া হবে, সেই মেঠো ঘাসকেই ঈশ্বর যদি এমন ভাবে সুশোভিত করেন, তাহলে, হে ক্ষীণ বিশ্বাসীর দল, তিনি কি তোমাদের আরো সুন্দর করে ভূষিত করবেন না?