|
| 1 |
|
| আর ভোর হতেই প্রধাণরা, ধর্মগুরুরা, প্রধান যাজকগণ এবং সব মহাসভা পরামর্শ করে যীশুকে বেঁধে নিয়ে পীলাতের কাছে ধরিয়ে দিলো । |
|
| 2 |
|
| তখন পীলাত যীশুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি যিহূদীদের রাজা? তিনি উত্তর কোরে তাঁকে বললেন, “তুমিই বললে।” |
|
| 3 |
|
| পরে প্রধান যাজকেরা তাঁর উপরে নানারকম অভিযোগ করতে লাগলো । |
|
| 4 |
|
| পীলাত তাঁকে আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি কিছুই উত্তর দেবে না? দেখ, এরা তোমার বিরুদ্ধে কত অভিযোগ নিয়ে আসছে। |
|
| 5 |
|
| যীশু আর কোনো উত্তর দিলেন না; তাতে পিলাত অবাক হয়ে গেলেন; |
|
| 6 |
|
| নিস্তার পর্বের সময়ে পিলাত জনগণের ইচ্ছা অনুসারে এক জন বন্দীকে ছেড়ে দিতেন, যাকে জনগণ চাইত । |
|
| 7 |
|
| বিদ্রোহ, খুন, জখম করার অপরাধে যে সব বন্দী জেলে ছিল -তাদের মধ্য বারাব্বা নামে একজন খারাপ লোক ছিল। |
|
| 8 |
|
| তখন লোকরা ওপরে গিয়ে, পিলাত তাদের জন্য আগে যা করতেন, তারা তা চাইতে লাগলো । |
|
| 9 |
|
| পীলাত তাদের বললেন, আমি তোমাদের জন্য যিহূদীদের রাজাকে ছেড়ে দেব, এই কি তোমাদের ইচ্ছা? |
|
| 10 |
|
| কারণ প্রধান যাজকেরা যে হিংসা করে যীশুকে ধরিয়ে দিয়েছিলন সেই কথা পিলাত জানতে পারলেন । |
|
| 11 |
|
| প্রধান যাজকেরা জনসাধারনকে খেপিয়ে, কাঁদিয়ে নিজেদের জন্য বারাব্বাকে ছেড়ে দিতে বললো । |
|
| 12 |
|
| পিলাত উত্তর করে আবার তাদেরকে বললেন, তবে তোমরা যাকে যিহূদীদের রাজা বল, তাকে আমি কি করবো? |
|
| 13 |
|
| তারা আবার চিত্কার কোরে বললো, ওকে ক্রুশে দাও । |
|
| 14 |
|
| পিলাত তাদেরকে বললেন, কেন? এ কি অপরাধ করেছে? কিন্তু তারা খুব জোরে চেঁচিয়ে বললো, ওকে ক্রুশে দাও । |
|
| 15 |
|
| তখন পিলাত লোকদের কে খুশি করবার জন্য বারাব্বাকে ছেড়ে দিলেন এবং যীশুকে চাবুক মেরে ক্রুশে দেবার জন্য জনসাধারণের হাতে তুলে দিলেন । |
|
| 16 |
|
| পরে সেনারা উঠোনের মাঝখানে, অর্থাৎ রাজবাড়ির ভেতরে, তাঁকে নিয়ে গিয়ে সব সেনাদলকে ডেকে একসঙ্গে করলো । |
|
| 17 |
|
| পরে তাঁকে বেগুনি রঙের কাপড় পরাল এবং তাঁর মাথায় কাঁটার মুকুট পরিয়ে দিল, |
|
| 18 |
|
| তারা যীশুকে তাচ্ছিল্য করে বলতে লাগল, যিহূদি-রাজ, নমস্কার! |
|
| 19 |
|
| একটা বেতের লাঠি দিয়ে তার মাথায় মারতে লাগল, তাঁর গায়ে থুথু দিল, ও হাঁটু গেড়ে তাঁকে প্রণাম করল। |
|
| 20 |
|
| তাঁকে তাচ্ছিল্য করবার পর তারা ঐ বেগুনি কাপড় খুলে তাঁর নিজের কাপড় পরিয়ে দিল। পরে তারা ক্রুশে দেবার জন্য তাঁকে বাইরে নিয়ে গেল। |
|
| 21 |
|
| আর শিমোন নামে এক জন কুরীনীয় লোক গ্রাম থেকে সেই পথ দিয়ে আসছিল, সে সিকন্দরের ও রূফের বাবা - তাকেই তারা যীশুর ক্রশ বইবার জন্য জোর করতে লাগলো |
|
| 22 |
|
| পরে তারা তাঁকে গলগাথা নামে এক জায়গায় নিয়ে গেল; এই নামের মানে “মাথার খুলির জায়গা “। |
|
| 23 |
|
| তারা তাঁকে গন্ধরস মেশানো আঙুরের রস দিতে চাইল; কিন্তু তিনি তা পান করলেন না। |
|
| 24 |
|
| পরে তারা তাঁকে ক্রুশে দিল, এবং তাঁর জামাকাপড় সব ভাগ করে নিল; কে কি নেবে, এটা ঠিক করবার জন্য লটারী করলো । |
|
| 25 |
|
| বেলা তিনটের সময় তারা তাঁকে ক্রুশে দিল। |
|
| 26 |
|
| ক্রস এর ওপর তাঁর দোষের কথা লেখা একটা ফলক ঝুলিয়ে দিলো আর তাতে লিখে দিলো, ‘যিহূদীদের রাজা’। |
|
| 27 |
|
| আর তারা তাঁর সঙ্গে দুই জন ডাকাতকে ক্রুশে দিল, এক জনকে তাঁর ডান দিকে, অপর জনকে তাঁর বাম দিকে। |
|
| 28 |
|
| আর যে সব লোক সেই পথ দিয়া যাতায়াত করছিল, তারা মাথা নাড়তে নাড়তে তাঁর নিন্দা করে বলল, |
|
| 29 |
|
| ওহে, তুমি না উপাসনার ঘর ভেঙে ফেল, আবার তিন দিনের ভেতরে গড়ে তোলো! |
|
| 30 |
|
| ক্রুশ থেকে নেমে এসে নিজেকে বাঁচাও । |
|
| 31 |
|
| আর সেই রকম ভাবে প্রধান যাজকেরাও ধর্মগুরুদের সঙ্গে নিজেদের ভেতরে তাঁকে তাচ্ছিল্য করে বললো, ঐ লোকটি অপরকে বাঁচাত, এখন নিজেকে বাঁচাতে পারছে না; |
|
| 32 |
|
| খ্রীষ্ট, ইস্রায়েলের রাজা, এখন তুমি ক্রশ থেকে নেমে এস, এই দেখে আমরা তোমায় বিশ্বাস করবো। আর যারা তাঁর সঙ্গে ক্রুশে ঝুলেছে, তারাও তাঁকে অভিশাপ দিলো । |
|
| 33 |
|
| পরে বেলা ছয়টা থেকে নয়টা পর্য্যন্ত সারা দেশ অন্ধকার হোয়ে রইল । |
|
| 34 |
|
| বেলা নয়টার সময় যীশু খুব জোরে কেঁদে বললেন, এলোই, এলোই, লামা শবক্তানী; অনুবাদ করলে এর মানে হয়, ‘ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ?’ |
|
| 35 |
|
| যারা কাছে দাঁড়িয়েছিল, তাদের ভেতরে কেউ কেউ সেই কথা শুনে বললো, দেখ, ও এলিয়কে ডাকছে । |
|
| 36 |
|
| তখন এক জন দৌড়ে একখানি স্পন্জ সিরকায় ভিজিয়ে তা নলে লাগিয়ে তাঁকে পান করতে দিয়ে বললো, দেখি, এলিয় ওকে নামাতে আসেন কি না। |
|
| 37 |
|
| এর পরে যীশু খুব জোরে চিত্কার করে শেষ নিশ্বাস ছাড়লেন। |
|
| 38 |
|
| সেই সময় উপাসনা ঘরের পর্দা উপর থেকে নীচে পর্য্যন্ত ছিঁড়ে দুইভাগ হল। |
|
| 39 |
|
| আর শতপতি তাঁর সামনে দাঁড়িয়েছিলেন, তিনি এইভাবে যীশুকে শেষ নিশ্বাস ফেলতে দেখে বললেন যে,, সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। |
|
| 40 |
|
| কয়েকজন মহিলাও দূর থেকে দেখছিলেন; তাঁদের ভেতরে মগ্দলীনী মরিয়ম, ছোট যাকোবের মা ও যোশির মা মরিয়ম, এবং শালোমী ছিলেন; |
|
| 41 |
|
| যীশু যখন গালীলে ছিলেন, তখন এঁরা তাঁর পেছন পেছন গিয়ে তাঁর সেবা করতেন । আরও অনেক মহিলা সেখানে ছিলেন, যাঁরা তাঁর সঙ্গে যিরূশালেমে এসেছিলেন । |
|
| 42 |
|
| সেই দিন আয়োজনের দিন অর্থাৎ বিশ্রামবারের আগের দিন সন্ধ্যাবেলা, |
|
| 43 |
|
| অরিমাথিয়ার যোষেফ নামে একজন নামী সম্মানীয় লোক এলেন, তিনি নিজেও ঈশ্বরের রাজ্যের অপেক্ষা করতেন; তিনি সাহস কোরে পীলাতের কাছে গিয়ে যীশুর দেহ চাইলেন । |
|
| 44 |
|
| যীশু যে এত তাড়াতাড়ি মারা গেছেন, এতে পীলাত অবাক হয়ে গেলেন এবং সেই শতপতিকে ডেকে, তিনি এর ভেতরেই মরেছেন কি না, জিজ্ঞাসা করলেন; |
|
| 45 |
|
| পরে শতপতির কাছ থেকে জেনে যোষেফকে দেহ দেওয়া হলো। |
|
| 46 |
|
| যোষেফ একখানি চাদর কিনে তাঁকে নামিয়ে ঐ চাদরে জড়ালেন এবং পাথর দিয়ে তৈরী এক কবরে রাখলেন; পরে কবরের দরজায় একখানা পাথর দিয়ে আটকে দিলেন । |
|
| 47 |
|
| যীশুকে যে জায়গায় রাখা হল, তা মগ্দলীনী মরিয়ম ও যোশির মা মরিয়ম দেখতে পেলেন । |
|
|
|
|