এর মধ্যে হাজার হাজার লোক এমনভাবে জড়ো হল যে, তারা ঠেলাঠেলি করে একে অন্যের উপর পড়তে লাগল। তখন যীশু প্রথমে তাঁর শিষ্যদের বললেন, “ফরীশীদের খামি থেকে সাবধান হও। সেই খামি হল তাঁদের ভণ্ডামি।
কাকে ভয় করবে আমি তোমাদের তা বলে দিচ্ছি। তোমাদের মেরে ফেলবার পরে নরকে ফেলে দেবার ক্ষমতা যাঁর আছে তাঁকেই ভয় কোরো। হ্যাঁ, আমি তোমাদের বলছি, তাঁকেই ভয় কোরো।
লোকে তোমাদের যখন সমাজ-ঘরে এবং শাসনকর্তা ও ক্ষমতাশালী লোকদের সামনে নিয়ে যাবে, তখন কিভাবে নিজের পক্ষে কথা বলবে বা কি উত্তর দেবে সেই বিষয়ে চিন্তিত হোয়ো না।
কাকগুলোর দিকে চেয়ে দেখ, তারা বীজও বোনে না ফসলও কাটে না। তাদের গুদাম-ঘর বা গোলাঘরও নেই, তবুও ঈশ্বর তাদের খাইয়ে থাকেন। তোমরা এই পাখীদের চেয়ে আরও বেশী মূল্যবান।
“ভেবে দেখ, ফুল কেমন করে বেড়ে ওঠে। তারা পরিশ্রমও করে না সুতাও কাটে না। কিন্তু আমি তোমাদের বলছি, শলোমন রাজা এত জাঁকজমকের মধ্যে থেকেও এগুলোর একটারও মত নিজেকে সাজাতে পারেন নি।
তোমাদের বিষয়- সম্পত্তি বিক্রি করে ভিক্ষা হিসাবে দান কর। যে টাকার থলি কখনও পুরানো হয় না তা-ই নিজেদের জন্য তৈরী কর, অর্থাৎ যে ধন চিরদিন টিকে থাকে তা-ই স্বর্গে জমা কর। সেখানে চোরও আসে না এবং পোকায়ও নষ্ট করে না।
তাহলে যেদিন ও যে সময়ের কথা সে চিন্তাও করবে না, সেই দিন ও সেই সময়েই তার মনিব এসে হাজির হবেন। তিনি তাঁকে কেটে দু’টুকরা করে অবিশ্বাসীদের মধ্যে তার স্থান ঠিক করবেন।
কিন্তু না জেনে যে শাস্তি পাবার কাজ করেছে তার অল্পই শাস্তি হবে। যাকে বেশী দেওয়া হয় তার কাছে থেকে বেশী দাবি করা হবে; আর লোকে যার কাছে বেশী রেখেছে তার কাছে তারা বেশীই চাইবে।
তারা এইভাবে ভাগ হয়ে যাবে-বাবা ছেলের বিরুদ্ধে ও ছেলে বাবার বিরুদ্ধে, মা মেয়ের বিরুদ্ধে ও মেয়ে মায়ের বিরুদ্ধে, শাশুড়ী বউয়ের বিরুদ্ধে ও বউ শাশুড়ীর বিরুদ্ধে।”
আপনারা বিপক্ষের সংগে বিচারকের কাছে যাবার সময়ে পথেই তার সংগে একটা মীমাংসার চেষ্টা করবেন। তা না হলে সে আপনাকে বিচারকের কাছে টেনে নিয়ে যাবে। তখন বিচারক আপনাকে পুলিশের হাতে দেবে এবং পুলিশ আপনাকে জেলে দেবে।